একের পর এক বাড়িতে ফাটল, রাস্তা ভেঙে চুরমার, ভেঙে পড়েছে লাইটের পোস্ট! 'জোশীমঠ'কে হার মানাচ্ছে হাওড়া

Howrah Water Crisis: হাওড়ার বেলগাছিয়ায় আজ শনিবারও দুর্ভোগ অব্যাহত। বৃষ্টিতে ব্যাহত হচ্ছে মেরামতের কাজ। এখনও পানীয় জলের সঙ্কট মেটেনি বহু ওয়ার্ডে। বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকায় মানুষের জলকষ্ট অব্যাহত। এর মধ্যেই নতুন করে একের পর এক বাড়িতে চওড়া ফাটল দেখা গিয়েছে। এলাকার একাধিক রাস্তা ফেটে একেবারে ভয়ঙ্কর আকার নিয়েছে। শুধু তাই নয়, ভেঙে পড়েছে একের পর এক লাইটের পোস্ট, বিদ্যুতের খুটি।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক-ঝলক দেখলে উত্তরাখণ্ডের জোশীমঠে কথা মনে পড়ে যাবে। এই অবস্থায় দ্রুত এলাকা খালি করার কাজ করা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল, পুলিশ এবং বিপর্যয় বাহিনীর সদস্যরা। একদিকে জল (Howrah Water Crisis) কবে আসবে তার উত্তর নেই, অন্যদিকে এই ঘটনা ঘিরে তোলপাড় হাওড়া।

Howrah Water Problem

এমনকি মন্ত্রী এবং বিধায়ক অরূপ রায় সহ প্রশাসনের আধিকারিকরাও সেখানে উপস্থিত। যদিও ভয়াবহ এই অবস্থার কারণ নিয়ে মন্ত্রীর দু'রকম বক্তব্য নিয়ে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

Howrah Water Problem: কেন এমন অবস্থা

হাওড়ার একাধিক ওয়ার্ডে গত তিনদিন ধরে জল নেই। পাইপ ফেটে ভয়ঙ্কর অবস্থা। সেই পাইপের কাজ শুরু হয়েছে। আর তা করতেই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। শুক্রবারই একের পর এক বাড়িতে চওড়া ফাটল দেখা যায়। আজ শনিবার সকালে ফাটল দেখা যায় আরও একাধিক জায়গায়। দেখা যায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে।

একের পর এক বাড়িতেও ধরেছে ফাটল। এমনকি রাস্তা ভেঙে উপরের দিকে উঠে গিয়েছে। মানুষজন রীতিমতো আতঙ্কিত। প্রায় ৩০টির পরিবারকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি স্কুল এবং একটি ক্লাবে রাখা হয়েছে। সেখানেই তাদের আপাতত থাকার ব্যবস্থা করা হয়েছে।

Howrah Water Problem: কি বলছেন মন্ত্রী?

জলের কাজ করতে গিয়ে এমন বিপর্যয়! তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসেন অরূপ রায়। তাঁর দাবি, মানুষের জন্য কল্যাণকর কাজ করতে গেলে এমন হতে পারে। আবার কখনও এই ঘটনার প্রাকৃতিক বিপর্যয়কেও দায়ী করেছেন মন্ত্রী। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি তাঁর। অন্যদিকে এলাকার মানুষের দাবি, কোনও রকম পরিকল্পনা ছাড়াই পাইপ বসানো হচ্ছে। আর সেই কারণেই এহেন পরিণতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+