Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর নোটিস, ‘হয়রানি' বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ঘিরে নির্বাচন কমিশনের এসআইআর নোটিস নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধল। আগে পাঠানো হয়নি, এমন দাবি উঠলেও বুধবার সকালে শান্তিনিকেতনের 'প্রতীচী'তে গিয়ে সরাসরি নোটিস দিয়ে গেলেন সংশ্লিষ্ট এলাকার বুথ লেভেল অফিসার (বিএলও)। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের মধ্যে চাপানউতোর আরও তীব্র হল।

জানা গিয়েছে, বুধবার সকালে বিএলও সোমব্রত মুখোপাধ্যায় দুই সহযোগীকে সঙ্গে নিয়ে অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছন। পরিবারের তরফে জানানো হয়েছে, আইনজীবীর সঙ্গে আলোচনা করেই নোটিস গ্রহণ করা হয়েছে। অমর্ত্য সেনের আত্মীয় শান্তভানু সেন জানান, নোটিসে যে অভিযোগ তোলা হয়েছে, তা অত্যন্ত অস্বাভাবিক ও অপ্রত্যাশিত।

নোটিসে উল্লেখ করা হয়েছে, এসআইআর এ জমা দেওয়া গণনাপত্রে তথ্যগত অসঙ্গতি রয়েছে। বিশেষ করে অমর্ত্য সেনের সঙ্গে তাঁর বাবা বা মায়ের বয়সের ব্যবধান মাত্র ১৫ বছর দেখানো হয়েছে, যা 'সাধারণত প্রত্যাশিত নয়'। এই কারণেই বিষয়টি নথিপত্রের মাধ্যমে স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ জানুয়ারি দুপুর ১২টায় অমর্ত্য সেনের বাড়িতেই শুনানি হবে বলে জানানো হয়েছে এবং তার আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে।

বোলপুরের ২ নম্বর ওয়ার্ডের ভোটার অমর্ত্য সেন কর্মসূত্রে বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন। নোটিস হাতে পাওয়ার পর ক্ষোভ উগরে দিয়ে শান্তভানু সেন বলেন, "অমর্ত্য সেন কে, তা সবাই জানেন। এত বয়স্ক একজন মানুষকে এভাবে হয়রানি করা কেন, বুঝতে পারছি না। আইনজীবীর সঙ্গে কথা বলেই নোটিস নিয়েছি।"

এই ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়াও দ্রুত সামনে আসে। মঙ্গলবার রামপুরহাটের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, নির্বাচন কমিশন নোবেলজয়ী অর্থনীতিবিদকে এসআইআর নোটিস পাঠিয়েছে। তার পর কমিশনের তরফে বলা হয়েছিল, শুধুমাত্র ফর্মে তথ্যগত অসঙ্গতি রয়েছে, শুনানির জন্য ডাকা হয়নি। কিন্তু বুধবার 'প্রতীচী'তে নোটিস পৌঁছনোর পর তৃণমূলের দাবি, অভিষেকের বক্তব্যই সত্য প্রমাণিত হল।

সমাজমাধ্যমে তৃণমূলের কটাক্ষ, একজন নোবেলজয়ীকে সন্দেহের চোখে দেখা কি যুক্তিসংগত? বাঙালি বলেই কি তাঁকে শুনানির নোটিস ধরিয়ে দেওয়া হচ্ছে এমন প্রশ্নও তোলা হয়েছে। বিজেপি ও নির্বাচন কমিশনকে একসঙ্গে নিশানা করে তৃণমূলের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া ক্রমশ প্রহসনে পরিণত হচ্ছে, যেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও অকারণে হয়রানির শিকার হচ্ছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+