Siliguri: শিলিগুড়ির ডেপুটি মেয়রের পথ আটকে গাড়িতে হামলা, খুনের হুমকি! গ্রেফতার ২; মেয়রকে দুষছে বিজেপি
Siliguri: দুষ্কৃতী দৌরাত্মের শিকার খোদ ডেপুটি মেয়র। শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার রঞ্জন সরকারের গাড়িতে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ। এমনকী, অভিযুক্তরা সকলেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ। ঘটনায় প্রশ্নের মুখে ডেপুটি মেয়রের নিরাপত্তা। তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন রঞ্জন সরকার। অভিযোগ, শিলিগুড়ির হিলকার্ট রোডের সেবক মোড়ের কাছে তাঁর পথ আটকায় একদল মত্ত যুবক। গাড়ি আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে দাবি। হামলার সময় ঘটনার ভিডিও করে রাখেন ডেপুটি মেয়রের সঙ্গী। কোনওমতে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আসেন তারা।

ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পাশাপাশি ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, শনিবার এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে নিরাপত্তারক্ষী ছাড়াই বাড়ি থেকে বেরিয়েছিলেন ডেপুটি মেয়র। অভিযোগ, আচমকাই ৪ থেকে ৫ জন দুষ্কৃতী গাড়িটিকে আটকে গাড়ির বনেটে কিল চড় মারতে থাকে। ঘটনার প্রতিবাদ করায় ডেপুটি মেয়রকে খুনের হুমকিও দেওয়া হয় বলে দাবি।
শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর আক্রমণের ঘটনায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১ জন বাঁকুড়ার বাসিন্দা ও অপরজন শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের নাম দিব্যেন্দু দাস ও বিজয় শর্মা বলে খবর। ওই জায়গা থেকে বের হতেই পুলিশকে খবর দেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। পাঠানো হয় দুষ্কৃতীদের ছবিও। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ডেপুটি মেয়র বলেন, শিলিগুড়িতে এসব বরদাস্ত করা হবে না।
এপ্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "বিচ্ছিন্ন ঘটনা। অনভিপ্রেত ঘটনা। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। শিলিগুড়িতে এরকম ঘটনা হয় না, কাম্য নয়। পুলিশ ব্যবস্থা নিয়েছে। গতকাল রাতে পুলিশের সঙ্গে কথা বলেছি। নিরাপত্তারক্ষী রয়েছে। বাকিটা পুলিশ দেখবে।"
ঘটনায় সরব হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, "রাজনীতি করায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ছুটে যেতে হয়। ডেপুটি মেয়রকে হেনস্থা কোনওভাবেই কাম্য নয়। উনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর পুলিশ তদন্ত শুরু করেছে বলে শুনেছি। নাহলে পুলিশ সক্রিয় হত না? মেয়রের উচিত ছিল পুলিশকে ভর্ৎসনা করা। শিলিগুড়ির আইনশৃঙ্খলা যে ভেঙে পড়ছে, তার অন্যতম কারণ মেয়র। উনিই দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications