আরও চার দিন সিবিআই হেফাজতে শেখ শাহজাহান, নির্দেশ বসিরহাট আদালতের

সিবিআই হেফাজতেই থাকবেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। আজ রবিবার শেখ শাহজাহানকে আদালতে তোলা হয়েছিল। বসিরহাট আদালতে তাকে নিয়ে যাওয়া হয়। বিচারক ফের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী চার দিন তাকে আবারও সিবিআই হেফাজতে থাকতে হবে।

শেখ শাহজাহানকে বেশ কাঠখড় পুড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হাতে পেয়েছে। প্রথম দফায় তাকে চার দিন হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আজ রবিবার সেই মেয়াদ ফুরায়। এদিন সকালেই বসিরহাট আদলাতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল।

Sheikh Shahjahan

বিচারপতি জানিয়ে দেন আরও চার দিন তাকে সিবিআই হেফাজতে থাকতে হবে। সিবিআই তাকে জেরা করবে। নির্দিষ্ট সময়ের পরে তাকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। শেখ শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে নিয়মিত। তার মধ্যেই জিজ্ঞাসাবাদের পর্ব চলছে।

শেখ শাহজাহানের মোবাইল ফোন পাওয়া গিয়েছে। সেখানে প্রচুর তথ্য রয়েছে। এমন অনুমান করা হচ্ছে। রেশন বন্টন দুর্নীতিতে একাধিক তথ্য পাওয়া যেতে পারে। এমন কথাও মনে করছেন আধিকারিকরা। মোবাইল ফোন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইডির উপর হামলা চালিয়েছিল কয়েক হাজার মানুষ। সেই ঘটনার মাস্টারমাইন্ড এই শেখ শাহজাহান।

আদালতের নির্দেশে সিবিআই তদন্ত নেমেছে। পৃথক তিনটি এফআইআরও করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। সিবিআই জেরার মুখে তেমনভাবে কিছুই প্রকাশ করছে না শেখ শাহজাহান। এই কথা জানা যাচ্ছে। এই অবস্থায় ধারাবাহিক জেরা আরও বাড়াবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একথাই শোনা যাচ্ছে।

তবে নিজেকে নির্দোষ বলে গত দিন দাবি করেছেন শেখ শাহজাহান। তদন্ত হলে সব কিছু সঠিক প্রকাশিত হবে। এমন দাবি শেখ শাহজাহানের। সন্দেশখালি কাণ্ডে রীতিমতো শাসক দল তৃণমূল কংগ্রেস কাঠগড়ায় দাঁড়িয়েছে। একাধিক অভিযোগ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+