Sealdah Division Train Cancelled List: গেদে-বনগাঁ-নৈহাটি সহ ২১ টি লোকাল বাতিল, চরম দুর্ভোগের শঙ্কা
Sealdah Division Train Cancelled List: সপ্তাহান্তে ফের ট্রেন বাতিলের খবর। শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল শনিবার এবং রবিবার মেন এবং বনগাঁ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১১ টা ৩৫ থেকে রবিবার সকাল ৭টা ৩৫ মিনিট পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। আর সেই কারণে একগুচ্ছ মেন এবং বনগাঁ শাখায় ট্রেন বাতিল থাকবে বলেও রেলের (Sealdah Division Train Cancelled List) তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Sealdah Division Train Cancelled List: ২১ জোড়া লোকাল ট্রেন বাতিল
কার্যত প্রত্যেক সপ্তাহে রেল ট্র্যাক এবং সিগন্যালিং রক্ষনাবেক্ষনের কাজ করে থাকে। তেমনই এই সপ্তাহেরও শনিবার এবং রবিবার এই কাজ করা হবে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখার মোট ২১ জোড়া লোকাল ট্রেন ২৫ নভেম্বর এবং ২৬ নভেম্বর বাতিল থাকবে। কোন কোন ট্রেন বাতিল (Sealdah Division Train Cancelled List) থাকবে সে বিষয়ে বিস্তারিত রেলের তরফে জানানো হয়েছে। সেই তালিকা বিস্তারিত নীচে তুলে ধরা হল_
Sealdah Division Train Cancelled List: ট্রেন বাতিলের তালিকা
শিয়ালদহ ডানকুনি শাখায় আপ লাইনে ৩২২৪৯, ৩২২১১,৩২২১৩, ৩২২১৭,৩২২১৯ ট্রেন বাতিল থাকবে। একই ভাবে ডাউন লাইনে ট্রেন নম্বর ৩২২৫২, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ বাতিল থাকবে। শিয়ালদহ-বনগাঁ শাখায় আপ ৩৩৮১৩ এবং ডাউনে ৩৩৮১৪ ট্রেনটি বাতিল থাকবে। আপ ৩৩৬৫১ এবং ৩৩৬৫৩ শিয়ালদহ-হাবড়া লোকাল বাতিল থাকবে। একই ভাবে ডাউনে ওই শাখায় ৩৩৬৫২ এবং ৪৪৬৫৪ ট্রেনটি বাতিল থাকবে। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় আপ ট্রেন নম্বর ৩৩৫১১ এবং ডাউনে ৩৩৫১২ লোকাল ট্রেনটি বাতিল থাকবে।
এছাড়াও শিয়ালদহ-দত্তপুকুর শাখা, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-গেদে , শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-বারাকপুর শাখা, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট লাইনে বহু ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে। এক নজরে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখুন-
Sealdah Division Train Cancelled List: সময় বদল
অন্যদিকে বেশ কয়েকটি লোকাল ট্রেনের রুট বদল করা হয়েছে। অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ছাড়ার সময় বদল করা হয়েছে। অন্যদিকে হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ার সময়ওন বদল করা হয়েছে। হঠাত এমন সিদ্ধান্ত সমস্যায় সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications