অবশেষে আগামী ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে রাজ্যের স্কুলগুলি

অবশেষে আগামী ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে রাজ্যের স্কুলগুলি। এমনটাই স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর। শিক্ষা দফতর জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন মিললে আগামী মাস থেকেই স্বাভাবিক পঠন-পাঠন শুরু হবে রাজ্যের স্কুলগুলিতে।

অবশেষে আগামী ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে রাজ্যের স্কুল

শিক্ষা দফতর আরও জানিয়েছে, এনিয়ে রাজ্যের শিক্ষা দফতরের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দফতরে একটি নোট পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা সংক্রমণ ও লকডাউনের জন্য গত মার্চ থেকে রাজ্যের কোনও স্কুলে কাজ হচ্ছে না। চলতি বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শুরু হয়ে যাবে জুন-জুলাই মাসে। ফলে যারা মাধ্যমিক দেবে তারা আর আড়াই মাস কাজ করার সুযোগ পাবে। একই অবস্থা উচ্চমাধ্যমিক পড়ুয়াদেরও। অনলাইন ক্লাস চললেও তারা প্র‍্যাক্টিকাল ক্লাসের সুযোগ পাচ্ছে না। সিলেবাস শেষ করতেও সমস্যা হচ্ছে। সবার পক্ষে অনলাইন ক্লাসও সবসময় সম্ভব না। ফলে পিছিয়ে পড়তে পারে রাজ্যের পড়ুয়ারা।

জানা গিয়েছে, নোটে আরও বলা হয়েছে স্কুলগুলির স্যানিটাইজেশনের কাজ শেষ। ফেব্রুয়ারি থেকে স্কুল খুললেই ভাল পড়ুয়াদের জন্য। এই প্রস্তাবে মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলে খুলে যাবে রাজ্যের স্কুলগুলি।

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত বছর মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ রয়েছে রাজ্যের স্কুলগুলি। অধিকাংশ ক্ষেত্রে পড়ুয়ারা বাড়ি থেকেই অনলাইনে ক্লাস করছে। বাকি ক্ষেত্রে অনলাইনে ক্লাস করার সুযোগ না থাকলে বঞ্চিত হচ্ছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+