অনেক কম লিড দিয়েছেন সুদীপকে, তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়ের পদত্যাগ
প্রত্যাশা মতো লোকসভা ভোটে লিড দিতে পারেননি৷ সেজন্য দলের কাউন্সিলর পদ থেকে অব্যাহত চাইলেন তৃণমূল নেতা। খোদ কলকাতায় এই ঘটনা দেখা গেল৷
সদ্য সমাপ্ত লোকসভা ভোটে চমৎকার ফল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ২৯ টি আসন এবারের লোকসভা ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রেও জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী বন্দ্যোপাধ্যায়।

সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে ৯০ হাজার ভোটে পরাজিত করেছেন। তৃণমূল কংগ্রেস কলকাতার প্রায় সব ওয়ার্ড থেকেই কম বেশি ভালো ভোটের লিড দিয়েছে। কিন্তু ২০ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল বেশি ভোটে লিড দিতে পারেনি।
তৃণমূল কংগ্রেসের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল বিজয় উপাধ্যায় পদত্যাগ করছেন। তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিষয় জানিয়ে দিয়েছেন। এছাড়াও কলকাতা পুরসভার ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন বিজয় উপাধ্যায়।
কিন্তু কেন তিনি কাউন্সিলর পদে আর থাকতে চাইছেন না বিজয় উপাধ্যায়? মেয়র ফিরহাদ হাকিমকে একটি চিঠি লিখেছেন। সেখানে এই বিষয়ে জানানো হয়েছে। ২০২১ সালে কলকাতা পুরসভা নির্বাচনে ওই ওয়ার্ড থেকে বিজয় উপাধ্যায় বিশাল ভোটে জয়ী হয়েছিলেন। সেবার তিনি ৯৫০০ ভোটে জিতেছিলেন। কিন্তু এবারে ওয়ার্ডভিত্তিক ফলাফলে অত্যন্ত পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
দেখা গিয়েছে মাত্র ২৭০ টি ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই ওয়ার্ড থেকে জিতেছেন। নেত্রী বেশি ভোটে লিড চেয়েছিলেন। কিন্তু তিনি সফল হননি। সেই কারণে তিনি পুরপিতা পদ থেকে অব্যাহত চাইছেন। একথা নিজেই জানিয়েছেন।












Click it and Unblock the Notifications