Heat Wave: তীব্র তাপপ্রবাহের সম্ভাবনায় বাংলায় ছয় জেলায় লাল সতর্কতা! নয় জেলায় জারি কমলা সতর্কতা

Heat Wave: তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তার মধ্যে কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। পশিচম দিক থেকে আসা উত্তর-পশ্চিম হাওয়া এবং সূর্যের তাপের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আপাতত ২৪ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিনে আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আগামী দুই দিন তা স্বাভাবিকের ৪-৭ ডিগ্রি এবং পরবর্তী তিনদিনে তা স্বাভাবিকের ৩-৪ ডিগ্রি ওপরে থাকতে চলেছে। এর সঙ্গে সকালের দিকে আপেক্ষিক আর্দ্রতা থাকতে চলেছে সর্বোচ্চ ৭৫-৮৫ শতাংশের মতো। আর বিকেলের দিকে সর্বনিম্ন ২৫-৩৫ শতাংশের মধ্যে।

heatwave

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনে পাশাপাশি রবিবারে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে/হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। যে কারণে এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

সোমবার থেকে বুধবারের মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। যে কারণে জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

উত্তরবঙ্গের জন্য সতর্কতা
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শনিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে/ হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+