Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ratha Yatra 2023: রথযাত্রা উপলক্ষ্যে দুটি বিশেষ ট্রেন হাওড়া থেকে নবদ্বীপ অবধি, জেনে নিন সূচি

Ratha Yatra 2023: মঙ্গলবার রথযাত্রা। রাজ্যের বিভিন্ন জেলায় রথ টানতে জড়ো হন পুণ্যার্থীরা। সেই বিপুল ভিড় সামাল দিতে প্রতি বছরই সোজা রথ ও উল্টো রথের দিন বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হলো না।

পূর্ব রেলওয়ে আজ এক প্রেস বিবৃতি মারফত দুই জোড়া ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া ও নবদ্বীপ ধামের মধ্যে। হুগলির শ্রীরামপুরের মাহেশ ও গুপ্তিপাড়ার রথ বিখ্যাত। নবদ্বীপে নেমে অনেকেই নদী পেরিয়ে যান মায়াপুরে ইসকনের রথযাত্রায় সামিল হতে। এই ট্রেনগুলিতে চেপে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া যাবে।

রথযাত্রা উপলক্ষ্যে ট্রেন

যাত্রীসাধারণের ভিড়ের চাপ সামাল দিতে রথযাত্রা এবং উল্টোরথ বা পূর্ণ রথযাত্রার দিন দুই জোড়া ট্রেন চালানোর ঘোষণা করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ট্রেনগুলি চলবে চলতি মাসের ২০ ও ২৮ তারিখ। হাওড়া থেকে সকালেই ছাড়বে বিশেষ ট্রেন দুটি।

রথযাত্রা উপলক্ষ্যে ট্রেন

একটি ট্রেন সকাল ৭টা ২০ মিনিটে হাওড়া ছাড়বে। ব্যান্ডেল জংশন হয়ে সেটি নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছবে সকাল ৯টা ৫০ মিনিটে। এই ট্রেনটি ব্যান্ডেল পৌঁছবে সকাল ৮টা ২০ মিনিটে। অপর আপ ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে। সেটি নবদ্বীপ ধামে পৌঁছবে বেলা ১২টায়। এই ট্রেনটি ১০টা ৩০ মিনিটে ব্যান্ডেল পৌঁছবে। দুটি ট্রেনই ব্যান্ডেলে দাঁড়াবে ৫ মিনিট।

রথযাত্রা উপলক্ষ্যে ট্রেন

নবদ্বীপ ধাম থেকে বিশেষ ইএমইউ ট্রেন হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে বেলা ২টোয়, সেটি হাওড়া পৌঁছবে বিকেল সাড়ে চারটেয়। অপর ডাউন ট্রেন নবদ্বীপ ধাম থেকে রাত ৯টায় ছেড়ে রাত ১১টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে। ডাউন ট্রেনগুলি ব্যান্ডেল জংশনে পৌঁছবে যথাক্রমে বিকেল ৩টে ২৫ ও রাত ১০টা ২৫ মিনিটে এবং ৫ মিনিট করে দাঁড়াবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ও নবদ্বীপ ধাম স্টেশনের মধ্যে যে আপ ও ডাউন স্পেশ্যাল ট্রেন দুটি চলবে তা পথিমধ্যে সব স্টেশনেই দাঁড়াবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+