Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'রাম মুসলমান'! মদন মিত্রের মন্তব্য ঘিরে শোরগোল, পাল্টা প্রশ্ন দিলীপ ঘোষের, 'দিনে না রাতে বলেছেন?'

তৃণমূল বিধায়ক মদন মিত্রর একটি মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁর বক্তব্য প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছে বিজেপি। আর মদনের সেই মন্তব্যকে কেন্দ্র করেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বিজেপির তরফে দাবি করা হয়েছে যে, মদন মিত্রের বক্তব্য হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের আঘাত করেছে। এই প্রেক্ষিতেই দিলীপ ঘোষ বলেন, এমন মন্তব্য করার আগে ইতিহাস এবং সময়কাল সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা খুবিই প্রয়োজন। তাঁর কথায়, ভগবান রামের জন্ম ইসলাম ধর্মের বহু আগে হয়েছিল। ফলে এই ধরনের মন্তব্য বাস্তবতা এবং ইতিহাস, দুটোর সঙ্গেই অসামঞ্জস্যপূর্ণ।

দিলীপ ঘোষ আরও বলেন যে, কখন কোন বিষয়ে কথা বলতে হয়, আর কীভাবে সেই কথা বলতে হয়, সে সামান্য বোধটুকু তৃণমূল নেতাদের নেই। তিনি অভিযোগ করেন যে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দলের অন্য নেতাদের প্রায়ই একাধিকবারই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে দেখা গেছে। যার ফলে বারবার বিতর্ক তৈরি হয়েছে। তাঁর মতে, ধর্মীয় বিশ্বাস নিয়ে এরকম ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি ছড়ায় ও মানুষের অনুভূতিতে আঘাত করে।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী নয় বরং সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। সেই কারণেই মদন মিত্রর এরকম বক্তব্যকে ঘিরে তাঁরা প্রতিবাদে সরব হয়েছে।

ভাইরাল সেই ভিডিওকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে। তবে, বিজেপির তরফ থেকে এই মুহূর্তে মূলত দিলীপ ঘোষের বক্তব্যকেই সামনে রেখে বিষয়টি তুলে ধরা হয়েছে। তাঁর মন্তব্য ঘিরেই এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+