Rajya Sabha Election 2024: রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের চার প্রার্থী, সাংবাদিকের নামে বড় চমক
Rajya Sabha Election 2024: রাজ্যসভা নির্বাচনের জন্য আজই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। তাতে তিনটি নামে সে অর্থে চমক নেই। কিন্তু বড় চমক এক সাংবাদিকের নাম।
তৃণমূল যে চার প্রার্থীর নাম ঘোষণা করেছে তাতে নাম রয়েছে সাংবাদিক সাগরিকা ঘোষের। যাঁর স্বামীও খ্যাতনামা সাংবাদিক রাজদীপ সরদেশাই।

রাজ্যসভায় এ রাজ্যের পাঁচটি আসন ফাঁকা হলেও বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসন পাবে তৃণমূল কংগ্রেস। হিসাব অনুযায়ী একটিতে জিতবেন বিজেপির মনোনীত প্রার্থী। বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার পাঁচ সাংসদ শান্তনু সেন, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী ও অভিষেক মনু সিংভির মেয়াদ ফুরাচ্ছে।
এই পাঁচজনের মধ্যে একমাত্র নাদিমুল হককেই রেখে দেওয়া হলো। কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এখন যা সম্পর্ক তাতে অভিষেক মনু সিংভির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কেউই দেখছিলেন না। যদিও তিনি রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হয়ে বিভিন্ন মামলা লড়ছেন।
We are pleased to announce the candidature of @sagarikaghose, @SushmitaDevAITC, @MdNadimulHaque6 and Mamata Bala Thakur for the forthcoming Rajya Sabha elections.
— All India Trinamool Congress (@AITCofficial) February 11, 2024
We extend our heartfelt wishes to them and may they work towards upholding Trinamool’s enduring legacy of…
এমন জল্পনাও ছিল মনু সিংভি তৃণমূলে যোগ দিতে পারেন, সেক্ষেত্রে তাঁকে রাজ্যসভায় ফের পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু আজ যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অভিষেকের নাম নেই। সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যোগদানের পর গত বছর সুযোগ থাকলেও তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়নি।
তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুস্মিতা দেবকে এবার রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। তিনি অসমের শিলচর থেকে ষোড়শ লোকসভার সদস্য ছিলেন কংগ্রেসে থাকাকালীন। দলের প্রাক্তন লোকসভা সাংসদ মমতাবালা ঠাকুরকেও রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
সাংসদ কপিলকৃষ্ণ ঠাকুরের প্রয়াণের ফলে ২০১৫ সালে বনগাঁয় যে উপনির্বাচন হয়েছিল তাতে জয়লাভ করেছিলেন মমতাবালা। যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন শান্তনু ঠাকুরের কাছে। মতুয়া সম্প্রদায়ের অন্যতম মুখ মমতাকে এবার রাজ্যসভার সাংসদ করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
চার প্রার্থীর তালিকায় বড় চমক সাগরিকা ঘোষ। তিনি একদিকে যেমন সাংবাদিক, তেমনই খ্যাতনামা লেখক। কয়েক বছর আগে সাগরিকা ঘোষ একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো সঞ্চালনা করছিলেন। সেই অনুষ্ঠানে একটি প্রশ্ন শুনে মেজাজ হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টক শো ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন। ফলে সাগরিকা ঘোষকে তৃণমূলের রাজ্যসভায় পাঠানো বড় চমক তো বটেই।
উল্লেখ্য, দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ২ এপ্রিল মেয়াদ ফুরাচ্ছে তৃণমূলের চার রাজ্যসভার সাংসদের। বাংলা থেকে তৃণমূলের সমর্থনে নির্বাচিত কংগ্রেসের মনু সিংভির সাংসদ হিসেবে মেয়াদ সেদিনই ফুরাচ্ছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications