পঞ্চমীর বেলাতেই বৃষ্টি, মাটি হবে না তো পুজোর দিনগুলো!
পঞ্চমীতেই কি ফের বৃষ্টি ভাসাতে পারে? সেই আশঙ্কা চলছেই৷ বিক্ষিপ্ত বৃষ্টির কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বেলা বাড়তে কলকাতা সহ আশেপাশের জেলায় বৃষ্টি দেখা গেল।
নতুন করে কোনও বড় ধরনের বিপর্যয় পুজোর মধ্যে হচ্ছে না। এই কথা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হতে পারে। তবে তার ব্যপ্তি কোনও প্রভাব ফেলবে না। এই কথা জানানো হয়েছে।

সোমবার বেলায় আকাশ কালো করে আসে৷ কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ আশেপাশে মাঝারি বৃষ্টি হয়েছে। অল্পবিস্তর মেঘের ডাকও শোনা গিয়েছে। কিন্তু খুব একটা ভারী বৃষ্টি দেখা যায়নি। পুজোর দিনগুলোয় রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সেই কথা জানানো হয়েছে।
অর্থাৎ, পুজোর দিনে বৃষ্টি নিয়ে উৎকণ্ঠার বিষয় নেই৷ ১০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি রাজ্যের কোথাও হবে না। এই কথা জানানো হয়। হাল্কা, মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে এদিক সেদিক হতে পারে৷ তবে তা বেশিক্ষণ স্থায়ী না হওয়ার সম্ভাবনাই রয়েছে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকছে। বৃষ্টি না থাকলে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ফলে গরমের কারণে অস্বস্তি হবে সাধারণ মানুষের। এই কথাও জানানো হয়েছে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে পাহাড়েও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। বর্ষা বিদায়ের মুহূর্তে নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা এখন আর নেই।
আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা শোনা যাচ্ছে। তার প্রভাব কতটা মারাত্মক হতে পারে? সেই সম্পর্কে চূড়ান্ত কোনও ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে না। তার জের বঙ্গোপসাগরের উপর আসবে কী না, সেই নিয়েও চর্চা হচ্ছে। তবে পুজোয় কোনও বড় দুর্যোগের সম্ভাবনা নেই৷ সেই কথাই জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications