উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে, নতুন সতর্কতা জারি, কেমন থাকবে আবহাওয়া জানুন!
অবিরাম বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। টানা কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ভেসে গিয়েছে একাধিক জেলার রাস্তাঘাট থেকে গ্রামাঞ্চল, সর্বত্র জলজট আর ধসের আতঙ্ক। একাধিক নদী বইছিল বিপদসীমার বহু উপরে। ইতিমধ্যেই ধসে ও বন্যায় ভেঙে পড়েছে কয়েকটি সেতু, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৪, নিখোঁজ বহু মানুষ। তিনজন শিশুর মৃত্যুর খবরও মিলেছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এখনই স্বস্তি নেই উত্তরবঙ্গের বাসিন্দাদের। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরে আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে জারি করা হয়েছে 'অতি ভারী বৃষ্টির' সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, "যে পূর্বাভাস ছিল, সেটি একেবারে হুবহু মিলেছে। উত্তরবঙ্গের বহু জায়গায় অত্যন্ত ভারী বর্ষণ হয়েছে ও আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কাও রয়েছে।"
উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। শিলিগুড়ি ও মালবাজারে জল ঢুকে পড়েছে ঘরবাড়িতে, বহু পর্যটক আটকে পড়েছেন পাহাড়ি রাস্তায়। সেনাবাহিনী ও এনডিআরএফের টিম উদ্ধারকাজে নেমেছে।গতকাল রাতভর চলেছে ত্রাণ ও উদ্ধার অভিযান। প্রবল স্রোতের কারণে কয়েকটি এলাকায় যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। হেলিকপ্টারের মাধ্যমে দুর্গতদের কাছে খাদ্য ও ওষুধ পাঠানো হচ্ছে।
রাজ্য প্রশাসন জানিয়েছে, দুর্গতদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, "যাঁরা বিপদে রয়েছেন, তাঁদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খাবার ও থাকার ব্যবস্থাও করা হয়েছে।"
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন। তাঁর সঙ্গে থাকবেন মুখ্য সচিব মনোজ পন্থও। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও যাবেন বন্যাদুর্গত এলাকাগুলি পরিদর্শনে ও ত্রাণ বিলিতে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কোচবিহার ও আলিপুরদুয়ারে কিছু জায়গায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়েও ধসের আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির ফলে নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা আগামী দিনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে মানা করা হয়েছে। উত্তরবঙ্গের আকাশ আজও মেঘলা থাকার আশঙ্কা রয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications