বসন্তেই বৃষ্টির আভাস, উত্তর ও দক্ষিণ বঙ্গে বাড়বে তাপমাত্রা
শীতের বিদায়ের সুর এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি দক্ষিণবঙ্গে। উত্তুরে হাওয়ার প্রভাব কাটতে না কাটতেই আবহাওয়ায় ফের নতুন মোড়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বসন্তের শুরুতেই টানা দু'দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রার পারদও।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। তার জেরেই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

২৩ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৪ ফেব্রুয়ারি কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
তবে বৃষ্টির প্রভাবেও তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না বলেই পূর্বাভাস।
কলকাতায় আগামী কয়েকদিন আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বনিম্ন ২১ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। ইতিমধ্যেই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি ও সর্বনিম্ন ২০.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি।
২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ও জলীয় বাষ্পের সংমিশ্রণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আগামী দুই দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দিন ও রাত দুই সময়েই বাড়তির ইঙ্গিত রয়েছে। পাহাড়ি এলাকাতেও পারদ চড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টিপাত চলছে। তামিলনাড়ু ও কেরলে বৃষ্টি অব্যাহত। পুদুচেরিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়েই তাই বাংলার আকাশে মেঘ ও রোদের লুকোচুরির সঙ্গে বাড়তি উষ্ণতার ইঙ্গিত।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন












Click it and Unblock the Notifications