Raiganj By Election Result 2024: রায়গঞ্জের উপনির্বাচনে ফল, এবার হাড্ডাহাড্ডি লড়াই
Raiganj By Election Result 2024: রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচন হয়ে গিয়েছে ১০ জুলাই। এবার গণনার পালা। ১৩ জুলাই গণনা হবে। রায়গঞ্জ আসনটি মোটামুটি কংগ্রেস বেশিবার জিতেছে। সাম্প্রতিক সময়ে সেখানে তৃণমূল কিংবা বিজেপির আধিপত্য দেখা গিয়েছে।
এবার এই কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী করে প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তকে। বিজেপি প্রার্থী করে মানস কুমার ঘোষকে আর তৃণমূল প্রার্থী করেছে ২০২১-এ বিজেপির টিকিটে জয়ী হয়ে রায়গঞ্জ লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়ে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণীকে।

এবার যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে রায়গঞ্জেই সব থেকে বেশি ভোট পড়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে রায়গঞ্জে ভোটের হার ৭১.৯৯ শতাংশ। বুধবার বিকেল পাঁচটায় ভোটের হার ছিল ৬৭.১২ শতাংশ।
- ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল
২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৪৯.৪৪ শতাংশ ভোট পেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে তৃণমূলের কানহাইয়ালাল আগরওয়াল পেয়েছিলেন ৩৬.৫৮ শতাংশ ভোট। আর জাতীয় কংগ্রেসের মোহিত সেনগুপ্ত পেয়েছিলেন ১০.৬৬ শতাংশ ভোট।
- একনজরে রায়গঞ্জ
২০১৬ ও ২০১১ সালে মোহিত সেনগুপ্ত এই কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। ২০০৬-এ এই কেন্দ্রে জয়ী হয়েছিল জাতীয় কংগ্রেসের চিত্তরঞ্জন রায়। ২০০১-এ তিনিই ওই কেন্দ্রে জয়ী হয়েছিল। তার আগে ১৯৯৬ সালে কংগ্রেসের দিলীপ কুমার দাস ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।
স্বাধীনতার পর ১৯৫১ সালে প্রথম নির্বাচন থেকে ১৯৬৭ সাল পর্যন্ত রায়গঞ্জ কেন্দ্রটি টানা কংগ্রেসের দখলে ছিল। এই কেন্দ্র থেকে বিধানসভা গিয়েছেন শ্যামাপ্রসাদ বর্মন, গুলাম হামিদুর রহমান, হাজি বদরুদ্দিন আহমেদ, ফের একবার শ্যামাপ্রসাদ বর্মন এবং রমেন্দ্রনাথ দত্ত।
১৯৬৭ সালে এই কেন্দ্রটি প্রথমবার কংগ্রেস বিরোধীদের দখলে আসে। বিধানসভার সদস্য হন প্রজা সোশ্যালিস্ট পার্টির এনএন কুন্ডু। তারপর ১৯৬৯ সালে এই আসনটি সিপিআইএমের দখলে যায়। বিধায়ক হয়েছিলেন মানস রায়। তবে ১৯৭১ এবং ১৯৭২-এর নির্বাচনে এই আসনে ফের জয়ী হয় কংগ্রেস। বিধায়ক হন রমেন্দ্রনাথ দত্ত।
১৯৭৭ সালে কেন্দ্রটি ফের একবার সিপিআইএমের দখলে যায়। বিধায়ক হন খগেন্দ্রনাথ সিনহা। কিন্তু ১৯৮২-তে আসনটি কংগ্রেস দখল করে। বিধায়ক হন দিপেন্দ্র বর্মন। ১৯৮৭-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সিপিআইএমের খগেন্দ্র নাথ সিনহা। তিনিই ১৯৯৬ সাল পর্যন্ত ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন।
(তথ্য সহায়তা: উইকিপেডিয়া)
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও












Click it and Unblock the Notifications