নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪ জন
SIR-কে ঘিরে মতুয়া সমাজের মধ্যে যখন নানারকমের প্রশ্ন এবং আশঙ্কা, ঠিক সেই আবহেই আজ নদিয়ায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরেই মতুয়া অধ্যুষিত এলাকায় স্বাভাবিকভাবে কৌতূহল একেবারে তুঙ্গে। সকাল থেকেই সভার জায়গার দিকেই মানুষের ভিড় জমতে শুরু করেছে।

আর এই উত্তেজনার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভায় যোগ দেওয়ার জন্য মুর্শিদাবাদ থেকে আসা চারজনের মৃত্যু হল ট্রেনের ধাক্কায়। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর-রানাঘাট শাখার তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায়।
রেল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতরভাবে আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সেই ব্যক্তির মৃত্যু হয়। আরও একজন আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যাঁরা নিহত এবং আহত হয়েছেন তাঁরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময় দ্রুতগতির ট্রেন এসে পড়লে আর অন্য জায়গায় সরে যাওয়ার সুযোগ পাননি তাঁরা। খবর পাওয়ার পরে রেল পুলিশ এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।
এই দুর্ঘটনার খবর পাওয়ার পরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী মোদীর সভাকে ঘিরে যেখানে উৎসাহ এবং ভিড় জমতে শুরু করেছিল, সেখানে এই মর্মান্তিক ঘটনার কারণে অনেকের মুখেই এখন উদ্বেগ এবং শোকের ছাপ।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান











Click it and Unblock the Notifications