'ঘাসফুল থেকে পদ্ম'! ‘লেটস চেঞ্জ’, BJP-তে যোগ দিচ্ছেন রাজন্যা? কবে? পোস্ট ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে
সময়টা ছিল ২০২৩ এর ২১ এ জুলাই। তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে ভাষণ রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিলেন রাজন্যা হালদার। তৃণমূল ছাত্র পরিষদের নয়া তারকার জন্ম নিয়েছিল। তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটা শর্ট ফিল্ম সবকিছু উলটপালট করে দেয়। মাত্র এক বছরের মধ্যেই আরজি কর আবহের এক ছবি-সংক্রান্ত বিতর্কে তাঁকে সাসপেন্ড করে পার্টি।

সেই তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার এবার 'পরিবর্তন'-এর ইঙ্গিত দিয়েছেন। আজই তিনি নিজের সমাজ মাধ্যমে তিনি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি স্বামী বিবেকানন্দের একটি ছবিতে মালা দিচ্ছেন। সেই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, "আমার বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে। গণতন্ত্র ধার চাই।" তার নিচে যোগ করেছেন "লেটস চেঞ্জ।"
কিন্তু হঠাৎ করে কেন তিনি এরকম পোস্ট করেছেন? তাহলে কী রাজন্যা এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন? শুরু হয়েছে জল্পনা। বিতর্কিত ছবি, ঘটনা এবং 'দাদা-সংস্কৃতি' নিয়ে প্রশ্ন তোলার পর থেকেই রাজন্যা ও প্রান্তিকের জুটিকে দলের প্রতিবাদী মুখ হিসেবে দেখা হচ্ছিল। সেই সময়ই বিজেপি নেতা সজল ঘোষের ফোন যায় তাঁদের কাছে। যদিও তখন রাজন্যা ও প্রান্তিক সুজনেই বিজেপিতে যোগদানের সম্ভাবনাকে অপ্রাসঙ্গিক বলে এড়িয়ে গিয়েছিলেন।
তবে কী এবার পরিস্থিতির বদল আসতে চলেছে? সূত্রের খবর অনুসারে, জল্পনা উঠেছে যে, আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন রাজন্যা ও প্রান্তিকের জুটি। তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছাত্রনেতাও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?










Click it and Unblock the Notifications