Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলে ভবনে আজই ঘাসফুলের পতাকা হাতে নেবেন প্রণব পুত্র অভিজিৎ, সঙ্গে থাকছে আরও চমক

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (pranab mukherjee) পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের (abhijit mukherjee) দলবদল নিয়ে কার্যত জল্পনা অবসান হতে চলেছে। তৃণমূল (trinamool congress) সূত্রে খবর, এদিন বিকেলে তৃণমূল ভবনে

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (pranab mukherjee) পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের (abhijit mukherjee) দলবদল নিয়ে কার্যত জল্পনা অবসান হতে চলেছে। তৃণমূল (trinamool congress) সূত্রে খবর, এদিন বিকেলে তৃণমূল ভবনে কংগ্রেস (congress) ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিতে চলেছেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ (ex mp)। তাঁর এই যোগদান পর্বে একাধিক তৃণমূলের হেভিওয়েট উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

ভোটের ফলের পরেই অভিজিতের বাড়িতে তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা

ভোটের ফলের পরেই অভিজিতের বাড়িতে তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা

২ মে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। আর প্রায় একমাস পরে ৯ জুন বিকেলে তৃণমূলের একঝাঁক নেতা-মন্ত্রী-সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা হাজির হয়েছিলেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থেকে জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খান, রাজ্যের মন্ত্রী আখরুজ্জমান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক মহঃ সোহরাব, ইমানি বিশ্বাস, আমিরুল ইসলাম গিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে।

জল্পনা উড়িয়ে চা-চক্রের দোহাই

জল্পনা উড়িয়ে চা-চক্রের দোহাই

সেদিন অভিজিৎ মুখোপাধ্যায় তাঁর তৃণমূল যোগের কথা উড়িয়ে দিয়ে পুরনো নেতা-নেত্রীদের সঙ্গে চা-চক্রের দোহাই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যাঁরা এসেছিলেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল। তাঁদের সঙ্গে বাবা প্রয়াত প্রণব মুখোপাধ্যায়েরও যোগাযোগ ছিল। তাঁরা বাবা-মায়ের ছবিতে শ্রদ্ধা জানিয়ে, চা খেয়ে চলে যান বলে জানিয়েছিলেন তিনি।

অভিষেকের সঙ্গে সাক্ষাতের পরেই জল্পনা আরও তীব্র

অভিষেকের সঙ্গে সাক্ষাতের পরেই জল্পনা আরও তীব্র

২১ জুন অভিজিৎ মুখোপাধ্যায়ের দলবদল জল্পনা আরও তীব্র হয়েছিল যখন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। সেই সময় তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, দিন কয়েকের মধ্যে তিনি ঘাসফুল শিবিরে যোগদান করতে পারেন।

জঙ্গিপুরের রাজনীতিতে অভিজিৎ

জঙ্গিপুরের রাজনীতিতে অভিজিৎ

অধীর চৌধুরীর উদ্যোগে জঙ্গিপুর থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে সেই আসনে উপনির্বাচন হয় ২০১২ সালে। সিপিএম প্রার্থী মোজাফফর হোসেনকে ২৫৩৬ ভোটে পরাজিত করে তিনি প্রথমবারের জন্য লোকসভায় যান। এরপর তিনি ২০১৪-র লোকসভা নির্বাচনে ওই আসন থেকেই জয়ী হন। কিন্তু ২০১৯-এর নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে জঙ্গিপুর আসন থেকে তৃণমূলের খলিলুর রহমানের কাছে হেরে যান। ৯ জুন নিজের বাড়িতে অবশ্য সেই খলিলুর রহমানের সঙ্গে তিনি কোলাকুলি করেন।

এদিন দলবদলে থাকতে পারে আরও চমক

এদিন দলবদলে থাকতে পারে আরও চমক

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিনের দলবদলে চমক থাকতে চলেছে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করা একাধিক প্রার্থী এখন তৃণমূল শিবিরে বলে জানা গিয়েছে। কংগ্রেসের কাজে অসন্তুষ্ট বেশ কয়েকজন শীর্ষ নেতাও। ফলে এদিনের দলবদলে তাঁদের কয়েকজনকে দেখা যেতে পারে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+