Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা ছড়াবেন না, কর্মিসভায় যেতে সায়ন্তনকে বাধা পুলিসের, কোলাঘাটে হুলুস্থূল

করোনা ছড়াবেন না, কর্মিসভায় যেতে সায়ন্তনকে বাধা পুলিসের, কোলাঘাটে হুলুস্থূল

কাঁথিতে কর্মিসভায় যোগ দিতে যাওয়ার কথা ছিল সায়ন্তন বসুর। কিন্তু কোলাঘাটে তাঁর গাড়ি আটকায় পুলিস। এই নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল বিতণ্ডা শুরু হয় পুলিসের। অভিযোগ বিজেপি কর্মীদের মারধর করেছে পুলিস। অনেক চেষ্টার পরেও বাধা টপকাতে না পেরে শেষে হুঁশিয়ারি দিয়ে কলকাতায় ফেরেন সায়ন্তন বসু।

সায়ন্তনকে বাধা পুলিসের

সায়ন্তনকে বাধা পুলিসের

করোনা আবহের মধ্যেই পূর্ব মেদিনীপুেরর কাঁথিতে কর্মিসভার আয়োজন করেছে বিজেপি। সেখানে যোগ দেওয়ার কথা ছিল বিজেপি নেতা সায়ন্তন বসুর। কোলাঘাটে তাঁর গাড়ি পৌঁছতেই পুলিস বাঁধা দেয়। বিজেপি নেতাকে বলা হয় কন্টেইনমেন্ট জোন থাকায় সেখানে যেতে দেওয়া হবে না এতোজনকে। এতে করোনা সংক্রমণের আশঙ্কা রয়ে যাচ্ছে।

উত্তেজনা কোলাঘাটে

উত্তেজনা কোলাঘাটে

বিজেপি নেতা সায়ন্তন বসুকে বাধা দেওয়া হচ্ছে খবর পেয়েই বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেন কোলাঘাটে। এই নিয়ে পুলিসের সঙ্গে প্রবল বিতণ্ডা শুরু হয়। অভিযোগ পুলিস বিজেপি কর্মী সমর্থকদের মারধর করেছে। কিন্তু তারপরেই পুলিসি বাধা সরিয়ে এগোতে পারেননি সায়ন্তন বসু। প্রতিবাদে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা।

কলকাতায় ফিরলেন সায়ন্তন

কলকাতায় ফিরলেন সায়ন্তন

পুলিসের সঙ্গে দীর্ঘক্ষণ বিতণ্ডা এবং বচসার পর কলকাতায় ফিরতে বাধ্য হন সায়ন্তন বসু। তবে এমনি এলাকা ছাড়েননি। রীতিমত হুঁশিয়ারি দিয়ে এলাকা ছেড়েছেন বিজেপি নেতা। তিনি শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছে এভাবে বিজেপিকে আটকানো যাবে না।

দিলীেপর হুঁশিয়ারি

দিলীেপর হুঁশিয়ারি

গতকাল পশ্চিমমেদিনীপুরের গড়বেতায় কর্মিসভা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন একুশে মানুষ হিসেব বুঝে নেবে, মমতাকে একশোর নীচে নামাব। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই একাধিক জায়গায় কর্মিসভা শুরু করেছে বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+