করোনা আক্রান্ত হয়ে এবার লালবাজারের পুলিশকর্তার মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে এবার লালবাজারের পুলিশকর্তার মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে লালবাজারের এক পুলিশ কর্তার মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে রাজ্যের করোনা টেস্ট পরিষেবা নিয়ে।

লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েই শুক্রবার মারা গিয়েছেন কলকাতা পুলিশের লালবাজারের ইকুইপমেন্ট সেকশনে ইন্সপেক্টর ইন চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায় নামে ওই পুলিশ আধিকারিক।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতার কারনেই তাঁকে দু-দুবার করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু কোনওবারই পজিটিভ রিপোর্ট আসেনি। তার জেরে না তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন না কোনও চিকিৎসা শুরু করিয়েছিলেন।
তবে কিছুতেই শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানা যায়। বৃহস্পতিবার রাতে ফের শ্বাসকষ্ট শুরু হয় অভিজ্ঞানবাবুর। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার সকাল ৮টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। আর এর জেরেই কার্যত প্রশ্নের মুখে পরছে রাজ্যের করোনা টেস্ট পরিষেবা। অভিজ্ঞানবাবুর ক্ষেত্রেও সেই রকমই ঘটনা ঘটেছে বলে মনে করছেন চিকিৎসকরা।
এক্ষেত্রে শুধু সরকারি পরিষেবা কে দায়ী তা নয়, করোনা টেস্ট নিয়ে প্রশ্ন উঠছে বেসরকারি সংস্থার পরিষেবা নিয়েও। এর আগেও একাধিকবার দেখা দিয়েছে সরকারি ও বেসরকারি সংস্থাতে টেস্ট করালে তার রিপোর্ট সব সময় সঠিক আসছে না। রিপোর্ট নেগেটিভ আসায় ওই সব মানুষদের চিকিৎসাও শুরু হচ্ছে না, তাঁদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনাও ঠেকিয়ে রাখা যাচ্ছে না। কিন্তু পরিস্থিতির বাড়াবাড়ি হলে বা মারা গেলে তখন দেখা যাচ্ছে সেই মানুষটি পজিটিভ ছিলেন। আবার এর ঠিক উল্টোটাও হচ্ছে। কিছু ক্ষেত্রে মানুষের ভুলবশত পজেটিভ আশায় তার শরীরে কোন সংক্রমনের কোন সিমটম থাকছে না তার সত্ত্বেও তাকে ভর্তি হতে হচ্ছে করোণা হাসপাতালে।












Click it and Unblock the Notifications