Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'রক্তের শপথ নিয়ে বলছি, তোমাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না', মদনের সঙ্গে দোল খেলা নিয়ে সাফাই পায়েলের

'রক্তের শপথ নিয়ে বলছি, তোমাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না', মদনের সঙ্গে দোল খেলা নিয়ে সাফাই পায়েলের

রবিবার ছিল দোলের দিন! আর সেদিন গঙ্গাবক্ষে দোল উৎসব উদযাপন করতে দেখা যায় মদন মিত্রকে। তাঁর সঙ্গেই দেখা যায় বিজেপির তিন সেলেব প্রার্থীকে। এমনকি খেলা হবে গানের সঙ্গে নাচতেও দেখা যায় পায়েল সরকার, শ্রাবন্তী এবং তনুশ্রীকে। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। কীভাবে একমঞ্চে মদনের সঙ্গে বিজেপি তিন প্রার্থীকে নাচতে দেখা গেল তা নিয়েও প্রশ্ন ওঠে। এমনকি, বিজেপির বহু সেলেব প্রার্থীও প্রশ্ন তুলতে থাকে। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন পায়েল সরকার!

মদনের সঙ্গে হোলির আনন্দে মাতোয়ারা বিজেপির তিন প্রার্থী

মদনের সঙ্গে হোলির আনন্দে মাতোয়ারা বিজেপির তিন প্রার্থী

রবিবার গঙ্গাবঙ্গে হোলি উৎসব পালন করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর সঙ্গে এদিন হোলির আনন্দে মেতে ওঠেন বিজেপির তিন প্রার্থী। সব বৈরিতা ভুলে গঙ্গাবঙ্গে নাচে-গানে-উন্মাদনায় হোলির আনন্দ উপভোগ করলেন বেহালা পূর্ব ও পশ্চিমের বিজেপির দুই প্রার্থী যথাক্রমে পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। ছিলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ও টেলি অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যও।

কোনও রাজনীতি নয়, আজকের দিনটা বড্ড স্পেশাল

কোনও রাজনীতি নয়, আজকের দিনটা বড্ড স্পেশাল

গঙ্গাবঙ্গে এই হোলি উৎসবে তৃণমূল প্রার্থী মদন মিত্র, বিজেপির তিন প্রার্থী শ্রাবন্তী, পায়েল ও তনুশ্রীদের মুখে শোনা গিয়েছে এক ধ্বনি আজ কোনও রাজনীতি নয়। আজকের দিনটা বড্ড স্পেশাল। সব রাজনীতি, বিবাদ-বিসংবাদ ভুলে এক হয়ে ওঠার দিন। তাই শুধু আনন্দ আর উন্মাদনাই থাক আজকের দিনের জন্য।

বিজেপির তিন প্রার্থীকে নিয়ে হোলি উৎসব পালন করলেন মদন

বিজেপির তিন প্রার্থীকে নিয়ে হোলি উৎসব পালন করলেন মদন

দোলের রঙে রঙিন হয়ে এদিন তৃণমূল প্রার্থী মদন মিত্র বিজেপির তিন প্রার্থীকে নিয়ে হোলি উৎসব পালন করলেন। মদন মিত্র বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের সংস্কৃতিটা বাংলারই। বাংলার সংস্কৃতিতেই আছে খেলব হোলি রং দেব না, তাই কখনও হয়। সেই সংস্কৃতির বাংলাই আমাদেরকে মিলিয়ে দিয়েছে।

দলের অন্দরেই তীব্র বিতর্কের মধ্যে পড়েন বিজেপি প্রার্থী

দলের অন্দরেই তীব্র বিতর্কের মধ্যে পড়েন বিজেপি প্রার্থী

এভাবে মদন মিত্রের সঙ্গে দোল খেলায় তীব্র বিতর্কের মধ্যে পড়েন বিজেপির তিন প্রার্থী। এনিয়ে ফেসবুকে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন বিজেপি নেত্রী, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বলেন, "এই সমস্ত রাজনৈতিক ফাঁদে পা দেওয়ার এই মুহূর্তে কোনও প্রয়োজনও ছিল না।" রূপাঞ্জনা আরও যোগ করেন, "আজকের রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে আমরা ১৪০ জন বিজেপি কর্মী হারিয়েছি সেখানে দাঁড়িয়ে এই ফুটেজ একেবারেই দৃষ্টি নন্দন ছিল না।" এর পরেই এ দিন সোশ্যাল মিডিয়ায় পায়েলের এই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর কমেন্ট বক্সেও এসেছে নানা নেতিবাচক মন্তব্য।

মুখ খোলেন পায়েল!

মুখ খোলেন পায়েল!

ফেসবুকে লম্বা পোস্ট করেন পায়েল সরকার। লেখেন, ''নমস্কার আমি পায়েল সরকার। গতকাল দোল উৎসবের সময় একটা ছবি নিয়ে অনেকে আমার উপর হয়তো মনোক্ষুন্ন হয়েছেন। গত ৭০ বছর ধরে পশ্চিমবাংলাতে চলা রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছেন আমার অসংখ্য বাংলার ভাইবোনেরা। এখানে বিরোধী দলকে তাদের মতপ্রকাশ করতে দেওয়া হয় না। বিজেপি করার অপরাধে খুন হয়েছেন ১৪০ এর উপর কার্যকর্তা। অপরাধ তারা বিজেপি করতো । ৭০ বছর ধরে চলা এই রাজনৈতিক হিংসার অবসানের জন্য বিজেপির সংগ্রাম চলছে। ১৪০ জন শহীদের রক্তের শপথ নিয়ে বলছি, তোমাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। Restoration of democracy অথাৎ গণতন্ত্রের পুনরুদ্ধার করাই হবে আমাদের প্রথম কাজ । ২ রা may বিজেপি র সরকার গঠনের পর বিরোধী-শাসক একসঙ্গে মিলেমিশে থাকবে এইরকম বাতাবরণ পশ্চিমবঙ্গে তৈরি হবে এই আশা নিয়ে সবাইকে ধণ্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+