বামেদের ডাকা ধর্মঘটে খোলা থাকবে স্কুল, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

বামেদের ডাকা ধর্মঘটে খোলা থাকবে স্কুল, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

একবছরের বেশি সময় বন্ধ বাংলায় স্কুল। এই অবস্থায় আগামীকাল শুক্রবার থেকে খুলতে চলেছে সমস্ত স্কুলের দরজা। একগুচ্ছ কোভিড নিয়ম মেনে খোলা হচ্ছে স্কুল। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণিতেপঠনপাঠন শুরু হওয়ার কথা। সেই মতো সমস্ত স্কুলে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। করা হচ্ছে স্যানিটাইজেশন। এইন অবস্থায় আগামীকাল শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বামেরা। ফলে স্কুল খোলা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তবে স্কুল খোলা নিয়ে পুরানো নির্দেশিকাই বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

খোলা থাকবে স্কুল

খোলা থাকবে স্কুল

বামেদের ডাকা ধর্মঘটে সমস্ত স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। কিন্তু দীর্ঘ একবছর পর শুক্রবার থেকেই খুলছে স্কুল। এই অবস্থায় ধর্মঘটে স্কুল খোলা থাকবে না তা নিয়ে প্রশ্ন তৈরি হয় অভিভাবকদের মধ্যে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জানিয়ে দিলেন, বনধ সত্ত্বেও পূর্ব ঘোষণা মতোই শুক্রবার থেকে স্কুল খুলবে৷ যেভাবে স্কুল খোলার কথা বলা হয়েছে সেভাবেই স্কুল খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সিদ্ধান্ত বদল করব না

সিদ্ধান্ত বদল করব না

সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। ক্লাস হয়নি। এই অবস্থায় মধ্যামিক- উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কী হবে, তাদের প্র্যাক্টিকাল ক্লাস কীভাবে হবে, এসব না ভেবে ধর্মঘট ডাকা হয়েছে। ফলে এই মুহূর্তে কিছুতেই নিজেদের সিদ্ধান্ত বদল করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে পার্থবাবু জানিয়েছেন, আগের নির্দেশিকা অনুযায়ী আগামিকাল শুক্রবার থেকে রাজ্যের সর্বত্র স্কুল খোলা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে স্বাস্থ্যবিধি মেনে স্কুল কর্তৃপক্ষ যে ভাবে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের শুরু করবেন, তাতে সব রকম সাহায্য করতে আমরা তৈরি বল জানান পার্থ চট্টোপাধ্যায়।

৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যজুড়ে ধর্মঘট

৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যজুড়ে ধর্মঘট

বামেদের নবান্ন অভিযান ঘিরে বৃহঃষ্পতিবার সকাল থেকেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার রাজপথের বিভিন্ন প্রান্ত। কিন্তু এদিনের মিছিলে শুরুতেই পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় নির্মম ভাবে লাঠিচার্জ, জল কামান চালানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। নবান্ন অভিযানে পুলিশি নির্যাতন ছাড়াও প্যারাটিচার,টেট, মাদ্রাসা শিক্ষকদের উপর কাপুরুষোচিত আক্রমনের বিরুদ্ধে দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবীতে আগামীকাল শুক্রবার ১২ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যজুড়ে ধর্মঘট ডাক দিল বামেরা। এদিন সংবাদ সম্মেলনে একথা জানান সিপিআইএম নেতা।

একগুচ্ছ গাইউ লাইন

একগুচ্ছ গাইউ লাইন

সংক্রমণ কমলেও এখনও করোনার সংক্রমণ কমেনি। এই অবস্থায় শুক্রবার থেকে খুলছে স্কুল। আর তার আগে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। স্কুলের মধ্যে কি কি করা যাবে আর যাবে না এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। বলা হয়েছে স্কুলে আইসোলেশন রুম রাখতে হবে। এছাড়া স্কুলে ভিতরে যাওয়ার সময় তাপমাত্রা পরীক্ষা করাতে হবে। টিফিন কাউকে শেয়ার করে খাওয়া যাবে না। এছাড়াও ক্লাসের মধ্যে সোশ্যাল ডিসটেন্ট রাখতে হবে। এমনই একগুচ্ছ নির্দেশিকা জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+