Panchayat Election 2023: সিভিক ভলান্টিয়ারদের বেতনে কোপ দিয়ে কোটি টাকার তহবিল! গর্জে উঠলেন শুভেন্দু

Panchayat Election 2023: আদালতের নির্দেশে পঞ্চায়েত ভোটে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ারদের। সেই সিভিক ভলান্টিয়ারদের হয়েই এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জুন মাসের বেতন সংক্রান্ত বার্তা ঢুকতে শুরু করেছে সিভিক ভলান্টিয়ারদের মোবাইলে। তারই স্ক্রিনশট পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন শুভেন্দু। সিভিক ভলান্টিয়ারদের প্রতি নিজের সহমর্মিতাও ব্যক্ত করেছেন।

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী ফেসবুকে লিখেছেন, এই দেউলিয়া, ভিখারি সরকারের এমন দিন এসেছে যে সামান্য "নো ওয়ার্ক নো পে"- তে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের থেকেও কাটমানি আদায় করছে। বছরে ৩০০ টাকা (দু বার ১৫০ টাকা করে) "মমতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড" -এর নামে তোলা আদায় করা হয় সিভিক ভলান্টিয়ারদের থেকে, যাঁরা মাত্র ৯০০০ টাকা বেতন পান।

নির্বাচনের মুখে ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে "মমতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড", অভিযোগ শুভেন্দুর। প্রায় ১ লক্ষ ১৫ হাজার সিভিকদের বেতন থেকে ১৫০ টাকা কেটেছে, অর্থাৎ ১ কোটি ৭২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নিয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ ১৫ হাজার সিভিক কর্মরত, যাঁদের না আছে ভবিষ্যতের নিশ্চয়তা, না রয়েছে আর্থিক নিশ্চয়তা।

সিভিকদের নিয়ে শুভেন্দু

সামান্য বেতন বাদে সিভিকদের নেই কোনও পিএফ, গ্র্যাচুইটি। তাঁদের কাজ ট্রাফিক নিয়ন্ত্রণ করা। অথচ তাঁদের মাথায় কাঁঠাল ভেঙে সব কাজ করিয়ে নেওয়া হয় বলে দাবি শুভেন্দুর। তিনি লিখেছেন, এই সিভিকদের মধ্যে ১০ শতাংশ শাসক দল ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিয়মিত পথে-ঘাটে তোলাবাজি করেন। ট্রাক চালক, অটো/টোটো চালক এবং মোটরসাইকেল আরোহীদের উত্যক্ত করে টাকা উপার্জন করেন।

শুভেন্দুর চাঞ্চল্যকর অভিযোগ, সিভিক ভলান্টিয়ারদের একাংশের আয়ের পথ প্রশস্ত হওয়ার পিছনে অবদান রয়েছে শাসক দলের অনেকেরই। সেই সিভিকরা বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর নানাবিধ অত্যাচার চালানোর পাশাপাশি নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেন।

সিভিক ভলান্টিয়ার

যদিও শুভেন্দু উল্লেখ করেছেন, সিভিক ভলান্টিয়ারদের বেশিরভাগই নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন নিজেদের ও পরিবারের পেটের দায়ে। মাননীয়া বিভিন্ন সময়ে এদের ভাঁওতা দিয়েই যাচ্ছেন। একজন কনস্টেবলের বেতনে চারজন সিভিক দিয়ে কাজ চালাচ্ছে এই 'ভিখারি সরকার'। শুভেন্দু লিখেছেন, আমি সিভিক ভাইদের করুণ অবস্থার জন্য অত্যন্ত দুঃখিত।

রাজ্য পুলিশকে মমতা পুলিশ বলে অভিহিত করেন শুভেন্দু। সেই পুলিশের ওয়েলফেয়ার বোর্ড সিভিকদের জীবনের মানোন্নয়নের দিকে নজর না দিয়ে তৃণমূলের শাখা সংগঠন হিসেবে কাজ করে বলে অভিযোগ বিরোধী দলনেতার।

ছবি- সোশ্যাল মিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+