Panchayat Election 2023: ফের গুলি চলল জেলায়, গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

জেলায় জেলায় অশান্তি অব্যহত। দিনহাটার পর এবার গুলি চলল দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আর এসপির বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন এক বাম কর্মীও। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩ টি আগ্নেয়াস্ত্র এবং ৩০ টি বোমা। গোসাবা বিধানসভার মধ্যে সবথেকে উত্তেজনাপ্রবণ এলাকা বলে পরিচিত পাঠানখালি গ্রাম পঞ্চায়েত। ক'দিন আগেই ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় আরএসপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি
Photo Credit: পিটিআই

তার জের কাটতে না কাটতেই মঙ্গলবার পাঠানখালির বটতলিতে আবারও গুলি চালানোর অভিযোগ উঠলো।সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে সাইফুল মোল্লা।তার আঙুলে গুলি লেগেছে।তাকে চিকিৎসার জন্য গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

পরে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে রেফার করতে হয়েছে।বটতলিতে এদিন গুলি চালানোর মতন গুরুতর অভিযোগ উঠেছে আরএসপির বিরুদ্ধে।গোসাবার তৃণমূল নেতৃত্বের অভিযোগ তৃণমূলের পাঠানখালি অঞ্চল সভাপতি সুবিদ আলী ঢালির ঘনিষ্ঠ তথা ৪৪ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আলাউদ্দিন মোল্লাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে।

কোনোরকমে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।এদিকে এই ঘটনার পর হামলাকারী দেরকে ধরে ফেলে জনতা। সেই ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মূল অভিযুক্ত সাইফুল মোল্লাকে হাসপাতালে পাঠিয়েছে।সেই সঙ্গে আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে।উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র।

৩২ টি কার্টুজ। তিরিশ টি তাজা বোমা।বিরোধী আরএসপি ও বিজেপির অভিযোগ তুলেছে পঞ্চায়েত ভোটের আগেই সন্ত্রাস চালানোর পাশাপাশি পুলিশকে ব্যবহার করে মিথ্যা ভাবে ফাঁসাচ্ছে তৃণমূল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+