দেগঙ্গায় ডেঙ্গু আক্রান্তকে ঝাড়ফুঁক, কুসংষ্কারের বলি যুবক
কুসংস্কারের বলি হলেন এক যুবক। দক্ষিণ ২৪ পরগনার দেগঙ্গা এলাকায়। এদিন সকালে মৃত্যু হয় অনুপ সরদার নামের ওই যুবকের।
কুসংস্কারের বলি হলেন এক যুবক। দক্ষিণ ২৪ পরগনার দেগঙ্গা এলাকায়। এদিন সকালে মৃত্যু হয় অনুপ সরদার নামের ওই যুবকের। ডেঙ্গু জ্বরে আক্রান্ত অনুপকে হাসপাতালে নিয়ে না গিয়ে ঘরে রেখে তিন দিন ধরে ঝাড়ফুঁক করা হয়। এই কারণেই তার মৃত্যু হয়।

এলাকার বিডিও সুব্রত মল্লিক জানান যে খবর পাওয়ার পর তারা তাদের পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করলেও তারা কুসংস্কারের বাইরে বের হতে চাননি।
অনুপের পরিবারের দাবি যে অনুপের জ্বর হয়নি। তাকে ভূতে ধরে তাই ওঝা ডাকা হয়। দশ দিনের বেশি জ্বরে ভুগছিলেন অনুপ। কিন্তু তার পরিবারের সদস্যরা তার চিকিৎসা না করে তাকে ঘরে ফেলে রেখে ঝাড়ফুক করা হয়। তবে অনুপ যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সেটা মানতে চান নি এলাকার বিডিও।
এদিকে দেগঙ্গা এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে এই এলাকায় ডেঙ্গু জ্বরে চার জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার অশোকনগর , হাবড়া সহ বিভিন্ন এলাকায় এই জ্বরে আক্রান্ত অনেকেই, কয়েকজনের মৃত্যু ও হয়েছে। এই জ্বরের প্রভাব দেখা গেছে নদিয়া জেলার একটি অংশে।
-
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক












Click it and Unblock the Notifications