Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীকে ‘বয়কট’! “দুর্গা, কালী ঠাকুর ভাঙা সরকার,” সাসপেন্ড হতেই ‘রণংদেহী’ শুভেন্দু

Suvendu Adhikari: রাজ্যে সরস্বতী সংঘাতের ব্যাপক আঁচ বিধানসভায়। সরস্বতী পুজোর সংঘাত নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। তা খারিজ করে দেন স্পিকার। ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে কার্যবিবরণীর কাগজ ছেঁড়েন শুভেন্দু। সাসপেন্ড (Suspend) করা হয় তিনি-সহ চার বিজেপি বিধায়ককে। তারই প্রতিক্রিয়ায় রাজ্যকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার।

তৃণমূল সরকারকে (TMC Govt) হিন্দু-বিরোধী, মুসলিম লীগ ২-এর সরকার বলে আক্রমণ শুভেন্দুর। দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর ভাঙার সরকার বলে তোপ বিরোধী দলনেতার। বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে শুভেন্দু স্পষ্টতই জানিয়ে দেন, সংবিধান সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল। রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে।

Bjp

শুভেন্দু বলেন, "সরস্বতী পুজোয় বাধা নজিরবিহীন। সশস্ত্র পুলিশ, আইপিএসদের দিয়ে পুজো করাতে হয়েছে স্কুল-কলেজে। সরস্বতী পুজোয় হামলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। ব্রিটিশ আমলেও সরস্বতী পুজোয় এমন বাধা হয়নি। সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। কার্যবিবরণীর কাগজ ছিঁড়েছি। বিধানসভায় মুখ্যমন্ত্রী কোনও প্রশ্নের উত্তর দেন না। মুখ্যমন্ত্রী যত মিথ্যে কথা বলবেন, তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন।"

সাসপেনশন নিয়ে নিজেদের গর্বিত বলে মনে করেন শুভেন্দু। বলেন, "আমরা গর্বিত, হিন্দুদের ভোটে জিতে বিধায়ক হয়েছি। হিন্দুদের হয়ে বলতে গিয়ে একমাস আমাকে বাইরে রেখেছে। আমি গর্বিত, আমাকে হিন্দুরা জিতিয়েছে। আমি গর্বিত, মা সরস্বতীকে নিয়ে বলার জন্য। হিন্দুদের হয়ে বলার জন্য আমি গর্বিত। এই সরকার হিন্দু ধর্মের রীতিনীতির বিরোধী সরকার।"

বিরোধী দলনেতা বিধানসভার বাইরে থাকলে মুখ্যমন্ত্রীকেও বিধানসভায় বয়কট করা হবে বলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। তিনি জানান, আগামিকাল বিধানসভা থেকে লাইভে বক্তৃতা করবেন। মঙ্গলবার থেকেই বিধানসভায় ধরনা দেবে বিজেপি। "মুখ্যমন্ত্রী যেদিন বিধানসভায় ঢুকবেন, শেম শেম স্লোগান দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসব। ৮ মাস ভাতা নিইনি। বিরোধী দলনেতা হিসেবে প্রতিবাদে আগামী ১ মাসও ভাতা প্রত্যাখ্যান করব।"

মমতার (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে কাশ্মীরি জঙ্গি, আনসারুল্লা বাংলার সরকার বলে তোপ শুভেন্দুর। মুসলিম লীগের সরকারকেও হার মানিয়ে দেবে এরা, তোষণ ইস্যুতে এমনভাবেই তৃণমূলকে বিঁধালেন বিরোধী দলনেতা। স্পিকারকেও নিশানা করতে ছাড়েননি তিনি। বলেন, "পুলিশমন্ত্রী আসেন না। অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রীকে প্রশ্নোত্তর পর্বে আনতে পারে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+