Odisha Train Accident: পিসি পদত্যাগ করেছিলেন? শুভেন্দু জ্ঞানেশ্বরী মনে করিয়ে অভিষেককে দিলেন ছত্রধর-খোঁচা
ওডিশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার পরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস। প্রথমে ফেসবুকে সেই দাবি জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পরে একই দাবিতে সরব হয় অন্যান্য বিরোধী রাজনৈতিক দল। আজও হাওড়ায় জনজোয়ার কর্মসূচি থেকে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন অভিষেক। দুর্ঘটনার দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না বলেও তিনি মন্তব্য করেন। এবার পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অভিষেকের টুইটের পাল্টা শুভেন্দু টুইটেই লেখেন, আপনার পিসি রেলমন্ত্রী থাকাকালীন ২০১০ সালের ২৮ মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বেলাইন হয়ে প্রায় ১৫০ জন মারা গিয়েছিলেন। তিনি কি পদত্যাগ করেছিলেন?
#WATCH | Earlier today, WB CM Mamata Banerjee and Railways Minister Ashwini Vaishnaw disagreed on death toll. Mamata Banerjee said “I heard it can go upto 500” while Vaishnaw said “238 as per state govt data”
— ANI (@ANI) June 3, 2023
According to Indian Railways, the death toll in #OdishaTrainTragedy is… pic.twitter.com/3DDYQQ63AC
আজ বাহানাগা বাজারে দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা। আমি রেলমন্ত্রী থাকাকালীন জ্ঞানেশ্বরী দুর্ঘটনা হয়েছিল। ওটা ছিল মাওবাদীদের কাজ। যদিও পরবর্তীকালে তদন্তে কিছুই সামনে আসেনি।

শুভেন্দুর সেই জ্ঞানেশ্বরীর উদাহরণ টানা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তিনি অভিষেকের নাম না নিয়ে লেখেন, শকুনের রাজনীতি করার জন্য ৪৮ ঘণ্টাও অপেক্ষা করা গেল না! পিসির রাজনৈতিক দল পারিবারিক ব্যবসার জায়গা। সেজন্য রাজনীতিতে আসা অর্ধ-শিক্ষিত, মূর্খর কাছে এর বেশি প্রত্যাশিত নয় বলেও কটাক্ষ শুভেন্দুর।

শুভেন্দু আরও লিখেছেন, অশ্বিনী বৈষ্ণব আইআইটির প্রাক্তনী, ১৯৯৪ ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার। বর্তমান সময়ে তিনিই রেলমন্ত্রী পদে থাকার যোগ্যতম ব্যক্তি। দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নিজে আশ্বাস গিয়েছেন দোষীদের রেয়াত করা হবে না।
Did your aunt; the then Railway Minister resign after the Jnaneswari Express derailment on May 28, 2010, taking responsibility for the death of approx 150 passengers?
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 3, 2023
No.
You couldn't even wait for 48 hours before engaging in "Vulture Politics".
What could be expected more from… https://t.co/GChCNODU00 pic.twitter.com/4LdbU9Bp7i
এরপর অভিষেককে উদ্দেশ করেই শুভেন্দু লেখেন, জ্ঞানেশ্বরী কাণ্ডে সিবিআই চার্জশিটে অভিযুক্ত ছত্রধর মাহাত যে আপনাদের দলেই রয়েছেন সে কথা মনে করিয়ে দিতে চাই। ২০২০ সালে জেল থেকে বেরনোর পর তাঁকেই আপনার দলের রাজ্য কমিটিতে নেন আপনার পিসি। তিনিই জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় রেলমন্ত্রী ছিলেন।

আজ মৃতের সংখ্যা নিয়েও অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈষ্ণব সংখ্যা দিচ্ছিলেন ওডিশা সরকারের তথ্যের ভিত্তিতে। যদিও মমতার দাবি ছিল মৃতের সংখ্যা পাঁচশোর কাছাকাছি। রেলমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে থেকেও তিনি রেল মন্ত্রকের কাজের সমালোচনা করে নিশানা করেন কেন্দ্রকে।
#WATCH | Railways Minister Ashwini Vaishnaw reacts to an incident earlier today at #BalasoreTrainAccident site where WB CM Mamata Banerjee disagreed with him on the death toll, says, "...we want full transparency, this is not time to do politics, this is time to focus on making… https://t.co/4IJ5fil79N pic.twitter.com/nrXb82DuzV
— ANI (@ANI) June 3, 2023
আজ অশ্বিনী বৈষ্ণব বলেন, আমি যা তথ্য দিয়েছি তা ওডিশা সরকারের তথ্যের উপর ভিত্তি করে। সব কিছুতেই স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হয়েছে। দ্রুত রেললাইন স্বাভাবিক করা সবার আগে জরুরি। যখন তিনি সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন তখনও অবধি মৃতের সংখ্যা ২৬১।
বৈষ্ণবকে পদত্যাগের দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঠিক আছে। এখন রাজনীতির সময় নয়।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications