Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Coromandel Express Accident: ট্রেন দুর্ঘটনায় নিহত বাংলার অন্তত ৩১, হাওড়ায় আসছে বিশেষ ট্রেন

ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ওডিশার সরকারের তরফে সর্বশেষ জানানো হয়েছে, মারা গিয়েছেন অন্তত ২৮০ জন। আহতের সংখ্যা ৯০০-র কাছাকাছি। উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রেল।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুপুরেই পৌঁছে যান বালেশ্বরে। তিনি দুর্ঘটনাস্থলে যান, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন।

মমতা বৈষ্ণব

মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়েই রাজ্যের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। এ রাজ্য থেকে অনেক অ্যাম্বুল্যান্স ও চিকিৎসকদের দল পাঠানো হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের কয়েকটি হাসপাতালে আহতদের চিকিৎসার বন্দোবস্তের কথা জানান তিনি।

নিহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ নবান্নর তরফে জানানো হেয়ছে, মেদিনীপুরে কলকাতা থেকে দুই সিনিয়র আইএএস অফিসারকে পাঠানো হয়েছে। চার আইএএস অফিসার রয়েছেন বালেশ্বরে। তাঁরা সমন্বয় উদ্ধারকাজ দেখভাল করবেন।

ট্রেন দুর্ঘটনা

বালেশ্বর থেকে আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ৭০০ যাত্রীকে নিয়ে হাওড়ায় এসে পৌঁছবে একটি বিশেষ ট্রেন। চিকিৎসা পরিষেবা-সহ নানা ব্যবস্থাপনা করা হয়েছে ট্রেনটিতে। খড়গপুর স্টেশনে যাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন জেলাশাসক ও পুলিশ সুপার।

আজ বেলা দেড়টা নাগাদ এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেসের ১৭টি বগি হাওড়ায় এসে পৌঁছেছে। সেই ট্রেনে এসেছেন ৬৩৫ জন যাত্রী। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে ৩৩ জনের চিকিৎসার বন্দোবস্ত করা হয়। একজনকে বিআর সিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাওড়া স্টেশন আহত

হাওড়া স্টেশনে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র খোলা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বিকেল সাড়ে চারটে পর্যন্ত এ রাজ্যের ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা ৫৪৪। ওডিশার বিভিন্ন হাসপাতালে বাংলার ২৫ জনকে ভর্তি করানো হয়েছে। এ রাজ্যের হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন।

যদিও যা পরিস্থিতি তাতে মৃত ও আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা থাকছেই। হতাহতদের মধ্যে অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন। যাঁরা পেটের তাগিদে কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে কাজ করতে যাচ্ছিলেন। মৃত ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে বিকেল চারটে নাগাদ হাওড়া থেকে বালেশ্বর গিয়েছে বিশেষ ট্রেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+