কেন্দ্রের মূল্যায়নের ভিত্তিতে দেশে উজ্জ্বল অবস্থান NSOU-এর, অনলাইনে IAS-WBCS-র বিজ্ঞপ্তি

শিক্ষামন্ত্রক সোমবার দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সর্বভারতীয় র‍্যাঙ্ক প্রকাশ করেছে। ২০২৪-এ র‍্যাঙ্ক প্রকাশ করা হলেও এর মূল্যায়ন হয়েছিল ২০২৩-এ। রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয় এই তালিকায় ওপরের দিকে জায়গা করে নিয়েছে।

রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দুই নম্বরে রয়ছে যাদবপুর এবং চার নম্বরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় দুই নম্বর জায়গা রে নিয়েছে কলকাতার নেতাজি সুভাষ মক্ত বিশ্ববিদ্যালয়। প্রথমস্থানে রয়েছে ইন্দিরা গান্ধী মক্ত বিশ্ববিদ্যালয়। যদিও এটি জাতীয় বিশ্ববিদ্যালয় হিসেবেই পরিচিত।

NSOU

মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সারা দেশে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় স্থান নিয়ে খুশি রাজ্যের শিক্ষা মহল। গত কয়েকবছর ধরে ওই বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন কোর্স চালু করে পড়ুয়াদের নজর কেড়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান অরিজিৎ ঘোষ ওয়ান ইন্ডিয়াকে জানিয়েছেন, তাঁরা সবাই র‍্যাঙ্কিংয়ে খুশি। IGNOU-র পরেই NSOU। বিশেষ করে রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথমস্থানে থাকাটা গর্বের ব্যাপার বলেই মনে করেন তিনি।

ইতিমধ্যে সেখানে নিয়মিত ক্লাস নেওয়া কিংবা পরীক্ষা নেওয়র ক্ষেত্রে শিক্ষা মহলে সুখ্যাতি অর্জন করেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। তারা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কিংবা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মতো প্রতিযোগিতামূল পরীক্ষার প্রস্তুতির জন্য কোর্স করে থাকে।

পরীক্ষায় প্রস্তুতির জন্য সময় যেহেতু গুরুত্বপূর্ণ, সেই কারণে নেতাজি সুভাস মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি পুরোপুরি অনলাইনে করা হবে। এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ১২ সপ্তাহের ক্লাসে আইএএস-ডব্লুবিসিএস পরীক্ষার জন্য ট্রেনিং দেওয়া হবে। জেনারেল স্টাডিজের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি এবং সমাজবিদ্যা পড়ানো হবে। মোট আসন রয়েছে ৫০ টি।

NSOU-র ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। ২৫ অগাস্টের মধ্যে আবেদন করতে হবে। কোর্স ফি ১৬০০ টাকা। আবেদনপত্র পূরণের সময় এই টাকা জমা দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+