তালিম আলকায়দার থেকে, ধৃত জেএমবি জঙ্গিদের এবার জেরা করবে এনআইএ! অপর অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি
শনিবার রাতে হরিদেবপুর থেকে ধৃত তিন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল, তাদের টানা জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। এদিকে ধৃতদের জেরা করতে চায় এনআইএ। বুধবার লালবাজারে জেরা কর
শনিবার রাতে হরিদেবপুর থেকে ধৃত তিন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল, তাদের টানা জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। এদিকে ধৃতদের জেরা করতে চায় এনআইএ। বুধবার লালবাজারে জেরা করতে এনআই-এর তরফে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত সোমবার আদালতের তরফ থেকে ধৃতদের ২৬ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনজন নয়, ১৫ জনের জেএমবির দল রাজ্যে প্রবেশ করেছে। তিন জন কলকাতায় থাকলেও বাকিরা ভিন জেলা তথা ভিন রাজ্যে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে নাজিউর রহমান প্রায় তিনবছর ধরে এই শহরে আনাগোনা করছে। শহরে যে জয়রাম ব্যাপারী নামেও ঘোরাফেরা করেছে। ফলে প্রথমে যে দাবি করেছিল ২ মাস আগে শহরে আসা, তা ঠিক নয়। এছাড়াও সে আলকায়দায় প্রতিক্ষণও পেয়েছিল বছর দুয়েক আগে। অন্যদিকে অপর জঙ্গি মিকাইল খান ও এই শহরে প্রথম এসেছে বছর তিনেক আগে।
যে ভাবে করোনা পরিস্থিতির মধ্যে ১৫ জন বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছে, তাতে দেশের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যার জেরে এবার ধৃতদের জেরা করতে চায় জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের পরিকল্পনা সম্পর্কে জানতে চায় এনআইএ।
এসটিএফ সূত্রে খবব, হরিদেবপুরের ভাড়া বাড়ি থেকে বাংলা অক্ষরে লেখা একাধিক লিফলেট উদ্ধার করা হয়েছে। যেখানে রান্নাঘরে বোমা তৈরির কথা বলা হয়েছে। অন্যদিকে, হরিদেবপুরে গত প্রায় ১৫ বছর ধরে হরিদেবপুর এলাকায় থাকা সেলিম মুন্সির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ব্যক্তি জেএমবির স্লিপার সেলের সদস্যদের কলকাতা আশ্রয় দেওয়া থেকে শুরু করে, তাদের ভুয়ো পরিচয় পত্র তৈরি করায় সাহায্য করত বলে প্রমাণ পেয়েছে পুলিশ। তার ফেলে যাওয়া ডায়েরি থেকে পুলিশ অসংখ্য ফোন নম্বর পেয়েছে পুলিশ। যেগুলির মধ্যে বেশিরভাগই বাংলাদেশের। অনেকগুলি আবার বন্ধ।
সেলিম মুন্সির ফোন নম্বরের কল লিস্ট খতিয়ে দেখতে শুরু করেছেন গোয়েন্দারা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications