বাদুড়িয়ায় লস্কর জঙ্গি তানিয়ার বাড়িতে তল্লাশি এনআইএ-র
বাদুড়িয়ায় লস্কর জঙ্গি তানিয়ার বাড়িতে তল্লাশি এনআইএ-র
তদন্তের প্রতিস্থাপনের জন্য লস্কর-ই-তৈবার জঙ্গী জেহাদী লিঙ্ক ম্যান ছাত্রী বাদুড়িয়ার তানিয়া পারভিনকে নিয়ে বসিরহাটের মালেয়াপাড়া গ্রামে এন আই প্রতিনিধিদল। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের সুবিধার্থে ও ঘটনার প্রতিস্থাপনের জন্য বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তের মালেয়াপুর গ্রামে বুধবার ভোররাতে সেই জায়গায় তানিয়াকে নিয়ে আসে তদন্তকারীরা। যেখান থেকে ধরা পড়ে কলকাতার আবুল কালাম আজাদ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানিয়া পারভিন।

তার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে পাকিস্তানের লস্কর-ই-তৈবার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ হয় তার। হয় তথ্য আদান-প্রদানও। ওই জঙ্গী সংগঠনের বেশ কিছু অর্থ তার ব্যাঙ্ক একাউন্টে জমা পড়ে বলে সূত্রের খবর। এমনকি মুসলিম যুবক-যুবতীদের সঙ্গে জঙ্গি কার্যকলাপ, যোগাযোগ তৈরি করা ও ধর্মীয় কাজে লিপ্ত হওয়ার জন্য এই যুবতী দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগ তৈরি করতো বলে জানা যায়। বেশ কয়েকবার দিল্লি, মুম্বাই ও কাশ্মীরেও যায় সে।
তার থেকে পাওয়া যায় পাকিস্তানের লস্কর-ই-তৈবার বেশ কিছু মোবাইল নাম্বার ও জঙ্গিদের ছবি ছাড়াও বেশকিছু ধর্মীয় বই পাওয়া যায়। পাশাপাশি তদন্তকারীরা জানতে পারে, প্রায় দেড় থেকে দুই বছর এই যুবতী এই জিহাদি কাজের সঙ্গে যুক্ত সে। ধর্মীয় উন্মাদনা তৈরী করে যুবক-যুবতীদের জিহাদি কাজের সঙ্গে উদ্বুদ্ধ করা। পাশাপাশি লিঙ্ক তৈরি করাই মূল উদ্দেশ্য ছিল এই যুবতীর। তানিয়া পারভিনের বিরুদ্ধে দেশদ্রোহীতা সহ ধর্মীয় উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করার মতো বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications