Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন

ভোটারদের সুবিধা বাড়ানোর জন্য এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করার জন্য এবার একাধিক নতুন ব্যবস্থা ঘোষণা করল নির্বাচন কমিশন। বুথের বাইরে যাতে ভোটাররা প্রয়োজনীয় তথ্য জানতে পারেন সেই জন্যে চার ধরনের পোস্টার টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পোস্টারে প্রার্থীদের নাম, ভোট দেওয়ার নিয়ম, কী কী করা যাবে এবং কী কী করা যাবে না, এই সমস্ত বিষয় স্পষ্ট করে উল্লেখ করা থাকবে। এমনকি ভোটার কার্ড ছাড়াও আর কোন কোন নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে, সেটিও সেখানে জানানো হবে।

কমিশনের নির্দেশ অনুসারে, প্রত্যেকটি ভোটকেন্দ্রের কাছে একটি করে ভোটার সহায়তা কেন্দ্র রাখা হবে। আর সেখানে বুথ লেভেল অফিসাদের দায়িত্বে থাকতে বলা হয়েছে। ভোটারদের সঠিক বুথ খুঁজে পেতে সাহায্য করা থেকে শুরু করে তালিকা অনুযায়ী ক্রম নম্বর বুঝিয়ে দেওয়া, এই সমস্ত কাজ করবেন বিএলও-রা।

ভোটারদের জন্য ভোটের দিন কিছু কিছু ন্যূনতম পরিষেবাও নিশ্চিত করতে বলা হয়েছে। তার মধ্যে রয়েছে পর্যাপ্ত আলো, পানীয় জল, প্রতিবন্ধী ভোটারদের জন্য উপযুক্ত র‌্যাম্প, শৌচাগারের ব্যবস্থা এবং লাইনে দাঁড়ানোর জন্য ছায়ার ব্যবস্থা। সেইসঙ্গে আলাদা করে ভোটকক্ষ চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

নিরাপত্তা রক্ষার জন্য মোবাইল ফোন ব্যবহারেও কড়া বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে কোনও মোবাইল সক্রিয় রাখা যাবে না বলে জানিয়েছে কমিশন। ভোট দিতে যাওয়ার আগেই ফোন সুইচ অফ অথবা সাইলেন্ট করে বুথের বাইরে থাকা নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। ভোট দেওয়ার পরই আবার সেই ফোন ফেরত নেওয়া যাবে।

আজ সকালে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সমস্ত নির্দেশের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের সাথে সাথে তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতেও ভোটগ্রহণ হবে। সমস্তটা মিলিয়ে ২ লক্ষ ১৮ হাজার ৮০৭টি বুথে ভোটারদের জন্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই ন্যূনতম পরিষেবাগুলি নিশ্চিত করতে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গে এই বার মোট দুই দফায় ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। সমস্ত দফার ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণা করা হবে ৪ মে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+