নতুন বছরে রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন, জানুন বিশদে
নতুন বছরে রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালো নবান্ন। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে নবান্নে তরফে বলা হয়েছে, রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক অর্থাৎ যাঁদের মাসিক বেতন দু'লক্ষ এক টাকার বেশি তাঁরাও এবার থেকে ৩ শতাংশ হারে ডিএ পাবেন। ফলে বেতন বাড়বে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানগুলির শীর্ষ কর্তা, রাজ্যের পদস্থ আমলাদেরও।

প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ হারে ডিএ বাড়ানোর কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটি ২ লক্ষ টাকা পর্যন্ত যাঁরা বেতন পান, সেই পর্যন্তই সীমাবদ্ধ ছিল। ১ জানুয়ারি থেকেই ৩ শতাংশ হারে তাঁদের ডিএ দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন। এরজন্য রাজ্যের অতিরিক্ত ২ হাজার ২০০ কোটি টাকা খরচ হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। এবার উচ্চপদস্থ সরকারি কর্তারাও এই তালিকায় যোগ হওয়ায় খরচ স্বাভাবিক ভাবেই আরও বাড়বে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications