Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Civic Volunteer: অবসরকালীন ভাতা বেড়ে হল ৫ লাখ! বড় ঘোষণা নবান্নের, কারা কারা এই সুবিধা পাবেন?

Civic Volunteer: সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীদের জন্য বড় খবর। গত কয়েকদিন আগেই পুজোর বোনাস ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার অবসরকালীন ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হল। আগে অবসরকালীন ভাতা হিসাবে তিন লাখ টাকা পেতেন সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশরা।

সেটা এবার থেকে বেড়ে ৫ লাখ টাকা করা হল। ইতিমধ্যে নবান্নের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া (Civic Volunteer) হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্দেশ কার্যকর হচ্ছে চলতি বছরের এপ্রিল মাস থেকেই।

Nabanna

এই ঘোষণায় কর্মরত কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ কর্মী উপকৃত (Civic Volunteer) হবে বলে মনে করা হচ্ছে। অবসরকালীন ভাতা হিসাবে তিন লাখ টাকা দেওয়ার কথা ২০২০ সালে ঘোষণা করে রাজ্য সরকার। এক্ষেত্রে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করলেই এই সুবিধা পাওয়া যায়। কিন্ত্যু এই টাকা বাড়ানোর বারবার দাবি করা হয়েছে। সরকারও এহেন দাবিকে বেশ গুরুত্ব দিয়ে দেখে। সম্প্রতি এই বিষয়ে আলোচনাও হয়।

অবশেষে সিভিক (Civic Volunteer) এবং ভিলেজ পুলিশের অবসর ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। বলে রাখা প্রয়োজন, সিভিক ভলান্টিয়ারদের জন্য একাধিক ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফেব্রিয়ারিতে রাজ্যের আর্থিক বাজেট পেশের সময় কর্মরত কয়েক হাজার সিভিকের বেতন বাড়ানোর ঘোষণা করা হয়। সিভিক ভলান্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে ২০ শতাংশ নিয়োগ সংরক্ষিত করা হবে বলেও জানানো হয়। শুধু তাই নয়, কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে চাকরি সুযোগের (Civic Volunteer) কথাও জানানো হয়।

যদিও আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। শুরু হয় বিতর্ক, যদিও এর মধ্যেই সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়ানোর কথা ঘোষণা করা হয় নবান্নের তরফে। এক ধাক্কায় পুজোর বোনাস ৬ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে।

আগে ৫ হাজার ৩০০ টাকা পর্যন্ত বোনাস দেওয়া হতো। কিন্তু এবার অনেকটাই তা বাড়িয়ে ৬ হাজার টাকা করা হল। ভিলেজ পুলিশদের জন্যও পুজোর বোনাস দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঘোষণা অনুযায়ী, তারাও এবার পুজোয় ৬ হাজার টাকা বোনাস পাবেন। একের পর এক নবান্নের ঘোষণায় খুশির হাওয়া পুলিশ মহলে (Civic Volunteer)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+