Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুকুলের ‘ডানহাত’ কি এবার তৃণমূলের পথে, বড় ভাঙনের জল্পনায় সিঁদুরে মেঘ বিজেপিতে

মুকুলের ‘ডানহাত’ কি এবার তৃণমূলের পথে, বড় ভাঙনের জল্পনায় সিঁদুরে মেঘ বিজেপিতে

ফের ভাঙনের পথে বিজেপি! আবারও মুকুল রায় ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতার ঘরওয়াপসি নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিত। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অপসারণের পর দলে নয়া রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার দায়িত্ব নেওয়ার পরও ভাঙনের ধারা অব্যাহত রয়েছে বিজেপিতে। এবার রাজ্য কমিটির সম্পাদকও দল ছাড়তে মুখিয়ে রয়েছেন।

বিজেপিতে প্রাক্তন হতে চলেছে আরও এক হেভিওয়েট!

বিজেপিতে প্রাক্তন হতে চলেছে আরও এক হেভিওয়েট!

বঙ্গ বিজেপি থেকে ইতিমধ্যেই বেশ কিছু হাই-প্রোফাইল নেতা ইস্তফা দিয়েছেন। মুকুল রায়-সহ তার বিজেপি বিধায়ক দল ছাড়ার পর প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি ছাড়ার পর আরও অনেকে পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলের দিকে। সেই তালিকা থেকে আরও একটি নাম বিজেপিতে প্রাক্তন হতে চলেছে।

মুকুল রায়ের পথ ধরে তৃণমূলের পথে সব্যসাচীও

মুকুল রায়ের পথ ধরে তৃণমূলের পথে সব্যসাচীও

মুকুল রায় দল ছাড়ার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মুকুল রায় অনুগামী বলে পরিচিত তিনি। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত কবে মুকুল রায়ের পথ ধরে তৃণমূলে আসেন তা নিয়ে জল্পনা চলছে বিগত তিনমাস ধরে। অবশেষে সেই জল্পনার অবসান হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বন্ধ দরজা অবশেষে খুলে যেতে চলছে সব্যসাচীর জন্য

বন্ধ দরজা অবশেষে খুলে যেতে চলছে সব্যসাচীর জন্য

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী। মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যাওয়ার পর তিনি রাজ্য সম্পাদক হয়েছিলেন। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থীও হয়েছিলেন তিনি। তৃণমূলের মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে হাইপ্রোফাইল নির্বাচনী যুদ্ধে হার মমানার পর থেকেই তৃ তৃণমূলের বন্দনা শুরু করেছিলেন সব্যসাচী। কিন্তু ভোটের আগে দল ছাড়ায় তাঁর 'ঘরবাপসি' নিয়ে তৃণমূল কালবিলম্ব করছিল। সেই বন্ধ দরজা অবশেষে খুলে যেতে চলছে সব্যসাচীর ক্ষেত্রে।

ঠিক দু-বছর পর দুর্গাপুজোর মুখে ঘরওয়াপসির জল্পনা

ঠিক দু-বছর পর দুর্গাপুজোর মুখে ঘরওয়াপসির জল্পনা

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। যদি পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগিয়ে যায়, তবে তিনি শীঘ্রই তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে পারেন বলে মনে করা হচ্ছে। একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা ২০১৯ সালে দুর্গাপুজোর ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আবারও তাঁকে নিয়ে জল্পনা শুরু হল ঠিক দু-বছর পর দুর্গাপুজোর মুখে।

সব্যসাচী অনেক আগেই ফিরতে পারতেন তৃণমূলে, যদি না...

সব্যসাচী অনেক আগেই ফিরতে পারতেন তৃণমূলে, যদি না...

রাজ্য রাজনীতিতে রীতিমতো চর্চা শুরু হয়েছে, সব্যসাচী দত্ত আগামী সপ্তাহের মধ্যে দুর্গাপুজোর ঠিক আগে তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে পারেন। সব্যসাচী অনেক আগেই ফিরতে পারতেন তৃণমূলে। কিন্তু তৃণমূলের একটি অংশ তাঁর ঘরওয়াপসির ব্যাপারে কঠোর বিরোধিতা করছে। সব্যসাচী দত্তের কট্টর প্রতিদ্বন্দ্বী বিধাননগর বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তাই বিলম্বিত হচ্ছে সব্যসাচীর ঘরওয়াপসি।

দুর্গাপুজো নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কটাক্ষ সব্যসাচীর

দুর্গাপুজো নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কটাক্ষ সব্যসাচীর

তৃণমূলের তরফে উভয় শিবিরেই একটি বার্তা পাঠানো হয়েছে। সব্যসাচী দত্ত দলে এলে যাতে সুজিত বসু বা তাপস চট্টোপাধ্যায়রা প্রকাশ্যে তাঁর বিরোধিতা না করে, তাঁর সঙ্গে যাতে শত্রুতার প্রকাশ না করেন। মজার ব্যাপার হল, বিধানসভা ভোটের পরাজয়ের পর থেকে বেশিরভাগ সময় চুপ থাকার পর সব্যসাচী দত্ত দুর্গাপুজো নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কটাক্ষ করেছিলেন।

গতবার বিধানসভা নির্বাচন ছিল...বিজেপির দুর্গাপুজো নিয়ে কটাক্ষ

গতবার বিধানসভা নির্বাচন ছিল...বিজেপির দুর্গাপুজো নিয়ে কটাক্ষ

বাংলায় বিজেপি দুর্গাপুজো চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কি না জানতে চাওয়া হলে সব্যসাচী বলেন, গত বছর খুব আড়ম্বরপূর্ণ দুর্গাপুজো আয়োজিত হয়েছিল। কিন্তু এবার দুর্গাপুজো করার ব্যাপারে কোনও হেলদোল নেই। কারণ গতবার বিধানসভা নির্বাচন ছিল, এবার তা অতিবাহিত হয়ে গিয়েছে। ফলে দুর্গাপুজো করা নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই বিজেপির।

দুর্গাপুজোকে কেন্দ্র করে নেতৃত্বকে একজোট করতে চেয়েছিল বিজেপি

দুর্গাপুজোকে কেন্দ্র করে নেতৃত্বকে একজোট করতে চেয়েছিল বিজেপি

গত বছর বিজেপির সাংস্কৃতিক সেল দ্বারা আয়োজিত হয়েছিল দুর্গোৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পূর্ব জোনাল সাংস্কৃতিক কেন্দ্রে দুর্গাপজোর উদ্বোধন করেছিলেন। সেই পুজোয় সমগ্র বঙ্গীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতি নজর কেড়েছিল। দুর্গাপুজোকে কেন্দ্র করে নেতৃত্বকে একজোট করতে চেয়েছিল বিজেপি।

অপেক্ষমানদের তালিকায় রয়েছে অনেক হেভিওয়েটের নাম

অপেক্ষমানদের তালিকায় রয়েছে অনেক হেভিওয়েটের নাম

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও সেই পুজোয় সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ করেছিলেন সব্যসাচী দত্তও। একজন ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যজন তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়। তবে শুধু একা সব্যসাচী নন, এই অপেক্ষমানদের তালিকায় রয়েছে অনেক হেভিওয়েটের নাম। শুধু তৃণমূল শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতের অপেক্ষা এখন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+