Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মৃত পরিযায়ী শ্রমিকদের স্মরণে শােক দিবস

মৃত পরিযায়ী শ্রমিকদের স্মরণে শােক দিবস

কেন্দ্র ও রাজ্য সরকারগুলির অমানবিক সিদ্ধান্ত এবং সীমাহীন ঔদাসীন্য লক ডাউন চলাকালীন বহু পরিযায়ী শ্রমিক অভুক্ত থেকে, দীর্ঘ পথ হেঁটে বাড়ী ফেরার পথে, রেলের চাকায় পিষ্ট হয়ে এবং আরও বহু কারণে মারা গেছেন। মৃত পরিযায়ী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-এর পক্ষ থেকে দেশব্যাপী আজ শােক দিবস পালিত হচ্ছে।

মৃত পরিযায়ী শ্রমিকদের স্মরণে শােক দিবস

এদিন খড়গপুরে শােক বেদীতে মাল্যার্পণ করেন সংগঠনের রাজ্য সহ সভাপতি গৌরীশঙ্কর দাস সহ সমাজের বিভিন্ন স্তরের খেটে খাওয়া মানুষ।

গৌরীশঙ্কর দাস জানান, পরিযায়ী শ্রমিকদের নিয়ে সুনির্দিষ্ট কোন পরিকল্পনা না করেই তাঁদের ঘরে ফেরানাের ব্যবস্থা না করেই সরকার লক ডাউন ঘােষণা করেছে ।

এর ফলে অভুক্ত অবস্থায় দীর্ঘ পথ হেঁটে বাড়ী ফেরার পথে গত ৮ মে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ১৬ জন পরিযায়ী শ্রমিক ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। গত ১০ মে মধ্যপ্রদেশে ট্রাক উল্টে ৫ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। তারও আগে ১২ বছরের বালিকা জামলাে মকদম সহ অনেক পরিযায়ী শ্রমিক প্রযােজনীয় খাদ্য-পানীয় ছাড়া দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ী ফেরার পথে মারা গিয়েছেন। এর কোন হিসাব নেই সরকারের কাছে।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানাের জন্য প্রযােজনীয় সংখ্যক ট্রেনের ব্যবস্থা না করে লক ডাউনের মধ্যে দূর পাল্লার যাত্রীবাহী ট্রেন চালানাের সিদ্ধান্ত নিযেছে কেন্দ্রীয় সরকার। শ্ৰী দাসের মতে, যে শ্রমিক এই সভ্যতার স্রষ্টা তাদের নিয়ে সরকারের এই আচরণ ক্ষমার অযােগ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+