Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাদুড়ঝোলা অবস্থার দিন শেষ! কোন মাস থেকে শিয়ালদহ মেন শাখায় চলবে সব ১২ বগির লোকাল?

EMU With 12 Coaches: শিয়ালদহ মেন শাখায় যাতায়াতকারীদের বাদুড়ঝোলা অবস্থার দিন শেষ। স্টেশনে নামার আগে ভিড় দেখে চিন্তাও হবে দূর। এই শাখায় চালু হবে সব ১২ বগির লোকাল।

ট্রেনে ভিড়ের কথা বলতে গেলে অনেকেই উদাহরণ দেন বনগাঁ লোকালের। তবে শুধু বনগাঁ কেন, অনেক শহরতলির ট্রেনেই ভিড়ের জন্য ওঠানামা করতে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

EMU With 12 Coaches

শিয়ালদহ মেন শাখায় নিত্যযাত্রীরাও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন ১২ বগির লোকাল চালুর। কিছু সংখ্যক ১২ বগির লোকাল এতদিন চললেও যাত্রীদের চাহিদাকে মান্যতা দিয়ে তৎপর হয়েছে পূর্ব রেল। জোরকদমে চলছে সমস্ত ১২ বগির লোকাল চালুর কাজ।

পূর্ব রেলের শিয়ালদহ উত্তর ও মেন শাখার শহরতলির যাত্রীদের আরামদায়ক যাতায়াতের জন্য সমস্ত ইএমইউ রেকগুলিকেই ১২ কোচের রেক করে চালাতে সচেষ্ট পূর্ব রেল। শিয়ালদহ দক্ষিণ শাখার প্রায় সব ইএমইউ লোকাল এখন ১২ কোচের। কিন্তু, শিয়ালদহ মেন ও উত্তর শাখায় অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট- কৃষ্ণনগর এবং শিয়ালদহ-বনগাঁ সেক্শনের সব ট্রেনগুলি এখনও ১২ কোচের করা সম্ভব হয়নি।

এর জন্য প্রয়োজন ছিল শিয়ালদহ মেন সেকশনের বেশ কিছু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যবৃদ্ধি। সদাব্যস্ত স্টেশনে এই কাজ যথেষ্ট সমস্যাসংকুল। কারণ, প্রয়োজনীয় ট্রাফিক ব্লক এবং ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ সব সময় শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে সম্ভব নয়। নিত্যযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ধীরে ধীরে এই প্ল্যাটফর্মের পরিবর্ধনের কাজ এগিয়ে নিয়ে চলেছে পূর্ব রেল।

এখনও পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ৪ নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যবৃদ্ধির কাজ প্রায় শেষের পথে। প্লাটফর্ম নং ১,২ ও ৩ এর দৈর্ঘ্যবৃদ্ধির কাজ চলছে এবং আশা করা হচ্ছে এই কাজ এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ ও সিগন্যাল এবং ইয়ার্ড লে আউট-এর পরিবর্তনের জন্য নন-ইন্টারলকিং ইত্যাদির কাজ শেষ হতে প্রায় মে মাস হয়ে যাবে।

এরপরে আছে শিয়ালদহের ৫ নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যবৃদ্ধির কাজও। পূর্ব রেলের আশা, জুন মাসের মধ্যে শিয়ালদহ মেন শাখার ১ থেকে ৫ নং অবধি সমস্ত প্ল্যাটফর্মই ১২ কোচের ইএমইউ লোকাল চলাচলের উপযুক্ত হয়ে উঠবে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওস্কর শিয়ালদহের এই প্লাটফর্মের দৈর্ঘ্যবৃদ্ধির কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করে যাত্রীদের সুবিধাবৃদ্ধিতে যত বেশি সংখ্যায় সম্ভব ১২ কোচ ইএমইউ লোকাল চালানোর চেষ্টা করতে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দিয়েছেন।

শিয়ালদহ স্টেশনে রোজ প্রায় দশ লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। সেখানে সমস্ত ইএমইউ লোকালগুলিকে ১২ কোচে পরিবর্তিত করা গেলে যাত্রীসাধারণের স্থান সংকুলান বৃদ্ধি পাবে। যার ফলে যাতায়াতের সুবিধা এবং ট্রেন কামরায় ভিড়ের চাপও কমবে ।

শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় সমস্ত ইএমইউ রেক ৯ কোচ থেকে ১২ কোচে রূপান্তরিত হওয়ার ফলে প্রতিটি লোকাল ট্রেনেই গড়ে আরও ৩৩০ জন স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন। এছাড়া দাঁড়িয়ে যাত্রার ক্ষেত্রেও ট্রেন প্রতি প্রায় ১২০০ জন অতিরিক্ত যাত্রী যাত্রা করতে পারবেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, পূর্ব রেল শিয়ালদহ মেন স্টেশনের প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্যবৃদ্ধি করে যত দ্রুত সম্ভব আরও বেশি ১২ কোচের ট্রেন চালানোর চেষ্টা করছে। এই কাজে হয়তো মাঝে মধ্যে ট্রাফিক ব্লক ও ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। যাত্রীসাধারণের কাছে পূর্ব রেল এই কাজে সহায়তা করার জন্য অনুরোধ জানায়, কারণ এতে ভবিষ্যতে যাত্রীদেরই স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে। পাঁচটি প্ল্যাটফর্ম দিয়েই মে মাসের শেষ বা জুনের শুরুতে চলবে ১২ কোচের লোকাল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+