মার্চেই বড় সুখবরের ইঙ্গিত! কেন্দ্রীয় কর্মীদের বাড়বে বেতন? সঙ্গে মিলবে বকেয়াও
বর্তমান অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফোটানোর মতো খবর সামনে আসছে। মূল্যবৃদ্ধির চাপের মাঝে মহার্ঘ ভাতা তথা ডিএ বৃদ্ধির সম্ভাবনা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের সাম্প্রতিক পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে ২০২৬ সালের জানুয়ারি থেকেই নতুন হারে ডিএ কার্যকর হতে পারে।
সূত্রের খবর, মার্চের শেষ সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩১ মার্চের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সূচক বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এবার ডিএ ৩ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় কর্মীরা। যদি ৪ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়, তাহলে সেই হার বেড়ে দাঁড়াবে ৬২ শতাংশতে। তবে অন্য একটি হিসেব বলছে, গড় সূচক অনুযায়ী ডিএ ৬০ শতাংশতে পৌঁছতে পারে অর্থাৎ ২ শতাংশ বৃদ্ধি নিশ্চিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঘোষণার সম্ভাব্য সময়সীমা
গত কয়েক বছরের ধারাবাহিকতা বলছে, মার্চের শেষ সপ্তাহেই ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র। যেমন ২০২৫ সালে ২৮ মার্চ ও ২০২৩ সালে ২৪ মার্চ এই ঘোষণা হয়েছিল। সেই রীতি বজায় থাকলে ২০ থেকে ৩১ মার্চের মধ্যেই বড় সিদ্ধান্ত আসতে পারে। এতে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মী ও ৬৮ লক্ষ পেনশনভোগী।
ডিএ বৃদ্ধি কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। ফলে মার্চে ঘোষণা হলেও জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই তিন মাসের বকেয়া একসঙ্গে কর্মীদের হাতে আসবে।
ধরা যাক, কারও মূল বেতন ১৮,০০০ টাকা ৩ শতাংশ ডিএ বাড়লে মাসে প্রায় ৫৪০ টাকা অতিরিক্ত পাবেন তিনি। এর সঙ্গে যুক্ত হবে তিন মাসের এরিয়ারও। পেনশনভোগীদের ক্ষেত্রেও ডিয়ারনেস রিলিফ একই হারে বাড়বে।
ডিএ বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের নজর এখন অষ্টম পে কমিশনের দিকে। সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের শেষে। যদিও নতুন পে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে তা বাস্তবায়নে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। এর মধ্যেই ডিএ বৃদ্ধি ও সেটিকে মূল বেতনের সঙ্গে যুক্ত করার দাবিও জোরালো হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপে এই সম্ভাব্য ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় কর্মীদের জন্য স্বস্তির বড় বার্তা হয়ে উঠতে পারে। মার্চের শেষ সপ্তাহ এখন তাই কর্মচারীদের চোখে ডিসিশন উইক।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications