Monsoon Update: ভারী বৃষ্টি ১০ জেলায়, রাজ্য জুড়ে কমবে তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় সকাল থেকে আকাশ মেঘলা (Monsoon Update)। রাজ্য জুড়ে কোথাও অতিপ্রবল এবং কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারই মধ্যে এদিন সর্বনিম্ন তাপমাত্রা বৃষ্টি পেয়েছে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে কোনও কোনও জায়গায়।

বুধবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update) রয়েছে বাকি পাঁচ জেলায়।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ জুন শুক্রবার সকালের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দিয়ে বাকি ছয় জেলায়। আপাতত শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিতে লাগাম আসার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে পরবর্ত৪ ৪৮ ঘন্টায় রয়েছে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাসও।

বুধবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টার অর্থাৎ ২২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ জুন শুক্রবার সকালের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি অন্য জেলায়। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ওই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update)। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া

আবহাওয়া দফতর বুধবার সকালে (Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে (Monsoon Update)। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেড়েছে। ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৬৬ শতাংশ।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৮)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (২৭.৪)
বর্ধমান (২৩)
কোচবিহার (২৩.৩)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (১৯.৩)
দিঘা (২৯.৭)
কলকাতা (২৯.১)
দমদম (২৮.৪)
কৃষ্ণনগর (২৭)
মালদহ (২৮.৬)
মেদিনীপুর (২৭.১)
শিলিগুড়ি (২৫.৭)
শ্রীনিকেতন
সুন্দরবন (২৩.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.৯)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৬.৭)
বর্ধমান (৩৬)
কোচবিহার (২৫.৩)
দার্জিলিং (২১.২)
কালিম্পং (২৫.৫)
দিঘা (৩৭.২)
কলকাতা (৩৪.৯)
দমদম (৩৬)
কৃষ্ণনগর ( ৩৪.৪)
মালদহ (৩৬.৫)
মেদিনীপুর (৩৮.৭)
শিলিগুড়ি (৩১.৯)
শ্রীনিকেতন
সুন্দরবন (৩৫.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+