Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার জল বিক্রি করে দিচ্ছে মোদী সরকার? তিস্তা প্রসঙ্গে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার

ভারত বাংলাদেশের তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বরাবর আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশকে তিস্তার জল দিলে আগামী দিনে উত্তরবঙ্গ জল পাবে না। এই কথা বরাবর বলে আসছেন মমতা। সোমবার তিস্তার জল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

" একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। লিড বিক্রি করে দিচ্ছে। মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে। তিস্তায় ১৪ টা হাইড্রল পাওয়া গিয়েছে। সেটা চোখে দেখেনি। ফরাক্কা নিয়ে আবার চুক্তি রিনিউ হচ্ছে৷ আমাদের জানালো না।" নবান্ন থেকে রীতিমতো আক্রমণাত্মক বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দিল্লিতে বৈঠক হয়েছে। সেখানে গঙ্গা, তিস্তার জলবন্টন নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের অন্যতম দুই নদী গঙ্গা ও তিস্তা। দক্ষিণবঙ্গের লাইফ লাইন গঙ্গা। উত্তরবঙ্গের জলের অন্যতম রুট তিস্তা। এই দুই নদী নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে বলাও হয়নি। ডাকাও হয়নি। তাই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

বাংলার পুরসভার প্রতিনিধিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার নবান্নে বৈঠক করেন। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিস্তার জল প্রসঙ্গ তোলেন মমতা। " বাংলাকে সম্পূর্ণ বাদ দিয়ে বৈঠক হচ্ছে। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে জল বিক্রি।" তৃণমূল পুরসভা প্রতিনিধিদের উদ্দেশ্যে বললেন মমতা।

" জলের অপর নাম জীবন। ওরা জানে না, উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিনে পানীয় ফোঁটা পাবে না। এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে, নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব।" বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটি কড়া চিঠি লিখেছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, " আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি। তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি। আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, বনগাঁ, পেট্রাপোল, রাণাঘাট, গেদে আমার করা। বাস সার্ভিসও করে দিয়েছি। ফরাক্কার জল ১৯৯৬ সাল থেকে আমরা সাফার করছি। যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল, কিচ্ছু দেয়নি। ড্রেজিং করেনি। ফলে কলকাতা পোর্টও ডিসটার্ব হয়ে যাচ্ছে।"

" বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য, ভাতে মারার চক্রান্ত। আবার বলছে তিস্তার জল দেবে। যেন মনে হচ্ছে মহারাজ সব, মহাঅধিপতি। এখনও অবধি শপথ হল না এমপিদের। এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল।" কটাক্ষ মমতার।

হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, " যদি না শোনে, একতরফা যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশজুড়ে চলবে। তার কারণ, বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে। মানুষের ঘরবাড়ি ভেঙে জলের তলায় চলে যাবে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+