Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Murshidabad Violence: মুর্শিদাবাদে অশান্তির জেরে সেনাবাহিনী মোতায়েনের আর্জি মিঠুন চক্রবর্তীর

Murshidabad Violence: মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন তিনি। বিজেপি নেতার মতে, রাজ্যের পরিস্থিতি মোটেই ভালো নয়। যে কোনও সময় ফের অশান্তি ছড়াতে পারে হামলাকারীরা। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, কোনও অনুষ্ঠানে যেমন দূরে বসে অনেকে মজা নেন, তেমনই এখনকার দিনে পুলিশরা অশান্ত এলাকায় গিয়ে দূর থেকে মজা নিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তাঁরা বাড়ি চলে যাচ্ছে। এরা চোখ বন্ধ করে রেখেছেন। এই অবস্থায় রাজ্যবাসীদের প্রয়োজন সেনা জওয়ানদের নিরারপত্তা। একমাত্র তাঁরাই সঠিকভাবে এই অশান্ত পরিস্থিতি শান্ত করতে পারবে।

Mithun Chakraborty

এদিন তিনি আরও জানান, "মুর্শিদাবাদের ঘটনা প্রমাণ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে হলে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন। আমি অনেকবার অনুরোধ করেছি এবং এখনও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি। নির্বাচনের সময় অন্তত দুই মাসের জন্য সেনাবাহিনী মোতায়েন করুন। যদি তাদের মোতায়েন করা হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে।"

৮ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান এবং জঙ্গিপুরের মতো বেশ কয়েকটি মুসলিম-প্রধান শহর উত্তপ্ত হয়ে ওঠে। অশান্তির জেরে তিনজন নিহত, শত শত গ্রেপ্তার এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার ফলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থাগুলি হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর বিলম্বিত করার অনুরোধ উপেক্ষা করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার মালদহে পৌঁছান। আজ, তিনি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি এবং জঙ্গিপুরের হিংসা-কবলিত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। নির্ধারিত সফরের আগে, রাজ্যপাল মালদহের একটি স্কুলে অবস্থিত ত্রাণ শিবিরে বাস্তুচ্যুত পরিবারগুলির সাথে দেখা করেন।

রাজ্যপাল দাবি করেন, তিনি যে মহিলার সাথে কথা বলেছেন তাদের মধ্যে অনেকেই শারীরিকভাবে লাঞ্ছিত এবং নির্যাতিত হওয়ার কথা বলেছেন। "তারা আমাকে বলেছে যে তাদের ভয় দেখানো হয়েছে। তাদের উপর শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এবং অশ্লীল ভাষা ব্যবহার করেছে। তারা সকলেই আমাকে বলেছে যে তারা সুরক্ষা চান। তারা তাদের ক্ষতিগ্রস্ত ঘরগুলিও পুনর্নির্মাণ করতে চান। এবং তারা জীবিকা নির্বাহের সুযোগের প্রয়োজনীয়তার কথা বলেছে," তিনি বলেন।

Take a Poll

এছাড়াও জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) একটি দল এসে হাজির হয়। যার নেতৃত্বে ছিলেন চেয়ারপারসন বিজয়া রাহাতকর, ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করেন। সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে, মিসেস রাহাতকর বলেন, "সকলেরই নারীদের প্রতি সংবেদনশীল হওয়া উচিত, এবং এই সংবেদনশীলতা কেবল মহিলাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পারে। সংবেদনশীলতার অভাব থাকলে এই ধরণের পরিস্থিতি তৈরি হয়।"

এনসিডব্লিউ-গঠিত তদন্ত কমিটির সদস্য মিসেস রাহাতকর নারী ও শিশুদের উপর সহিংসতার প্রভাব তদন্ত করতে মালদহ এবং মুর্শিদাবাদে তিন দিনের সফরে রয়েছেন। প্রসঙ্গত, গত সপ্তাহে অশান্তি শুরু হয়েছিল মুর্শিদাবাদে। আশান্তির আঁচ লাগে সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকাতেও। ক্ষতিগ্রস্থ হয়েছে সাধারণ মানুষের ঘরবাড়ি। এমনকী মৃত্যুও হয়েছে। তবে বর্তমানে অনেকটা শান্ত হয়েছে। স্বাভাবিক হয়েছে জনজীবন। তা সত্ত্বেও এখনও বহু মানুষ ভয়ে মুর্শিদাবাদে ফিরছেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+