Jyotipriya Mallick: কমান্ড হাসপাতালে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা? জেরায় কি বিধ্বস্ত জ্যোতিপ্রিয় মল্লিক?

২৪ ঘণ্টা অন্তর হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা হবে। সেই মতো বুধবার মন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা হল আলিপুরের কমান্ড হাসপাতালে। এরপর ফের টানা জেরার সামনে রাজ্যের বনমন্ত্রী৷

মঙ্গলবার ইডির আধিকারিকদের টানা জেরার মুখে পড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কয়েক ঘন্টা জেরা। তারপর বিশ্রাম। আবার জেরা, ফের বিশ্রাম। মধ্যে নির্দিষ্ট সময় মেনে খাওয়া ও প্রয়োজনীয় ওষুধ নেওয়া সবই চলেছে। একাধিক প্রশ্ন মন্ত্রীর দিকে ধেয়ে আসছে বলে খবর।

Jyotipriya Mallick

২৪ ঘণ্টা পরপর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হবে মন্ত্রীর। এই নির্দেশ দিয়েছে আদালত। সেই হিসেবেই বুধবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। এমার্জেন্সি বিভাগে মন্ত্রীর শারীরিক পরীক্ষা হয়। মন্ত্রীর কাছাকাছি যাতে কেউ যেতে না পারে, সেজন্য নিরাপত্তার কড়াকড়ি ছিল। সাংবাদিকদেরও বাইরে রাখা হয়।

একাধিক শারীরিক পরীক্ষা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর। তার রক্তে শর্করার পরিমাণ এখন কেমন রয়েছে। পালস রেট ঠিক রয়েছে কী না। এছাড়াও হার্ট ও কিডনির অবস্থানও দেখেছেন চিকিৎসকরা৷ মন্ত্রী একাধিক শারীরিক সমস্যায় আক্রান্ত। সেজন্যই আরও পা ফেলে এগোচ্ছেন ইডি আধিকারিকরা৷

সোমবার রাতে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান জ্যোতিপ্রিয় মল্লিক। রাতেই তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১০ দিন তাকে এখন থাকতে হবে। ধারাবাহিকভাবে চলবে ইডির তদন্তকারীদের জেরা। এরপর ইডি হেফাজত কি আরও বাড়বে? সেটি আদালতে সওয়াল - জবাব ও বিচারকের নির্দেশের উপর নির্ভর করছে।

আজ বুধবার বেলা ১১ টা নাগাদ কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় রাজ্যের এই প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন। তার সঙ্গে দুর্নীতির একাধিক সম্পর্ক রয়েছে। কোটি কোটি টাকা হাতবদল হয়েছে। বস্তা বস্তা চাল, গম, আটা সহ অন্যান্য সামগ্রী ঘর বদল হয়েছে। এইসব অভিযোগ উঠেছে।

মন্ত্রীর সম্পত্তিও আকাশছোঁয়া হয়েছে এই কয়েক বছরে৷ বাকিবুর রহমানের সঙ্গে মন্ত্রীর কতটা গভীর সম্পর্ক? তারও খোঁজ চলছে। টানা জেরায় কি বিধ্বস্ত মন্ত্রী? কতটা কথা বার করতে পারলেন আধিকারিকরা?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+