Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তড়িঘড়ি পদত্যাগ করে প্রভাবশালী কাঁটা ঘাড় থেকে ঝাড়ার চেষ্টা, তবুও কি জামিন পাবেন মদন মিত্র?

কলকাতা, ১৯নভেম্বর : জামিনের ক্ষেত্রে প্রধান অন্তরায় প্রভাবশালী তত্ত্ব এড়াতে তড়িঘড়ি বুধবার রাতেই 'প্রাক্তন' হলেন মদন মিত্র। পরিবহন ও ক্রীড়া মন্ত্রিত্ব পদ থেকে সরে দাঁড়াতে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। আর তা বুধবার রাতেই গৃহীতও হয়েছে। কিন্তু তাতে আদৌ কি কোনও লাভ হবে? জামিন কি আদৌ পাবেন সারদা কাণ্ডে ধৃত প্রা্ক্তন এই পরিবহনমন্ত্রী? [জামিনে মুক্ত মদন আপাতত পুলিশের নজরে 'গৃহবন্দি']

সারদা কাণ্ডে জামিনের ক্ষেত্রে আগেও যেমন অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল মন্ত্রী হিসাবে মদন মিত্রর বিপক্ষে যাওয়া প্রভাবশালী তকমা। বুধবারও সেই এক মুখ্য যুক্তিতে সিবিআই-এর তরফে সওয়াল তোলা হয়। তাঁরই প্রেক্ষিতেহাইকোর্টের বিচারপতির কাছে বিব্রত হতে হয় মদন মিত্রর আইনজীবীকে। আদালত জানায়, পনেরো মাস আগে পেশ করা ইস্তফা এখনও গৃহীত না-হওয়াই বলে দেয়, মদন মিত্রের ‘প্রভাব' কতখানি। [ফের হাসপাতালে মদন মিত্র, কী দেখে 'ফিট সার্টিফিকেট' এসএসকেএমের? উঠছে প্রশ্ন]

তড়িঘড়ি পদত্যাগ করে প্রভাবশালী কাঁটা ঘাড় থেকে ঝাড়ার চেষ্টা, তবুও কি জামিন পাবেন মদন মিত্র?

আদালতের এই মন্তব্যের জেরেই প্রভাবশালী তকমা দূর করতে তড়িঘড়ি এই পদক্ষেপ। পোপন সূত্রের খবর, মদন মিত্রর ইস্তফাকেই বৃহস্পতিবার ঢাল করে পাল্টা সওয়াল-জবাব করবে মদন মিত্রর আইনজীবী। কিন্তু তা কতটা ধোপে টিকবে তা নিয়ে বেশ সংশয় রয়েছে।[জামিনে মুক্ত মন্ত্রী মদন : সব জেনেও কেন প্রস্তুত ছিল না সিবিআই, উঠছে প্রশ্ন]

রাজ্যের বিরোধী দলগুলির পাশাপাশি আইনজীবীদির একটি অংশও মনে করছে হাইকোর্টের সমালোচনার মুখে পড়েই যে তড়িঘড়ি মদন মিত্রর ইস্তফা পত্র দেওয়া এবং সময় নষ্ট না করেই তা রাতের মধ্যে সরকারের তরফে রাজভনে পাঠানো সবটাই পরিস্কার। গতকাল রাতে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েই তিনি আদালতের চোখে প্রভাবশালী তকমা থেকে অব্যাহতি পাবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ হয়েছে।

আজ বৃহস্পতিবার হাইকোর্টে মদন মিত্রের জামিন মামলায় ফের দুপক্ষের উকিল পাঁচ মিনিট করে সওয়াল করার সুযোগ পাবেন। সিবিআই-এ তরফে মদন মিত্রর প্রভাবশালী হওয়া নিয়েই যেখানে আজও জোর দেওয়া হবে সেখানে, মদন মিত্রের তরফে আইনজীবী মদনবাবুর মন্ত্রিত্ব ছাড়ায় প্রভাব হারানোর তত্বেই জোর দেবেন বলে খবর। তবে রায়দানের সম্ভাবনা আজই। আজই স্পষ্ট হয়ে যাবে মদন মিত্র জামিন পাচ্ছেন কি না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+