নেশার ঘোরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে, ১৮ মাস জেলে কাটিয়ে ভারতে ফিরলেন পরিযায়ী শ্রমিক ছদ্দিন মিঞা
দীর্ঘ দেড় বছর পর বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে ভারতে ফিরে এসেছেন কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরির বাসিন্দা মহম্মদ ছদ্দিন মিঞা। বুধবার চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। ছদ্দিন মিঞাকে দেখে আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি তার দিদি ফতেমা এবং ভাই সিরাজুল।
জানা গিয়েছে, পেশায় নির্মাণ শ্রমিক ছদ্দিন মিঞা দক্ষিণ ভারতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। দেড় বছর আগে আত্মীয়ের বিয়েতে যোগ দিতে তিনি বাড়ি ফিরেছিলেন। জামালদহে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে মদ্যপ অবস্থায় ভুল করে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে বিজিবি আটক করে এবং পরে লালমনিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয়। গত দেড় বছর ধরে তিনি সেখানেই বন্দি ছিলেন।

মহম্মদ ছদ্দিনের নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবার চরম উদ্বেগে ছিল। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বাংলাদেশের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় যে ছদ্দিন মিঞা লালমনিরহাট জেলে বন্দি আছেন। এরপর পরিবার তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়। ভারত সরকারও তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তৎপরতা শুরু করে। অবশেষে বাংলাদেশ সরকার মহম্মদ ছদ্দিন মিঞাকে মুক্তি দিয়েছে।
বুধবার জেল থেকে মুক্তি পেয়ে চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে ফিরে আসার সময় ছদ্দিন মিঞা আবেগাপ্লুত হয়ে পড়েন। সেখানে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোচবিহার জেলা পুলিশ এবং বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৮ মাস পর নিজের দেশে ফিরে আসার আনন্দ ও কষ্টের মিশ্র অনুভূতিতে তিনি কান্নায় ভেঙে পড়েন। তাকে নিতে এসেছিলেন ভাই সিরাজুল মিঞা, বড় ভাই মহম্মদ জসিরুদ্দিন এবং ফালাকাটা থেকে আসা দিদি ফতেমা বিবি।
মহম্মদ ছদ্দিন বলেন, "আমি দক্ষিণ ভারতে রাজমিস্ত্রির কাজ করতাম। দেড় বছর আগে জামালদহে একটি বিয়েতে নিমন্ত্রণ খেতে এসে নেশাগ্রস্ত অবস্থায় রাতে অন্ধকারে পথ ভুলে জামালদহ এলাকা দিয়ে বাংলাদেশে চলে যাই। এরপর সেখানে বিজিবির হাতে ধরা পড়ি। সেখান থেকে আমার পরিবারকে জানানো হয় আমি বাংলাদেশে আছি। সেখানকার লালমনিরহাট জেলেই আমি বন্দি ছিলাম। জেলে বন্দি থাকা অবস্থায় পরিবারের কথা খুব মনে পড়ত। কবে বাড়ি ফিরতে পারব সেটাই ভাবতাম।"
তিনি আরও বলেন, "এতদিন পর দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। এখানে দাদা, দিদি, ভাই আমাকে নিতে এসেছে। বাড়িতে আমার দুই পুত্র, পুত্রবধূ, কন্যা, জামাই এবং পরিবারের আরও সবাই আছে। সবার আগে আমি বাড়ি যেতে চাই।"
মহম্মদ ছদ্দিনের ভাই সিরাজুল মিঞা জানান, "দাদা নিখোঁজ হওয়ার কয়েকদিন পরেই বাংলাদেশ থেকে ফোনে জানানো হয় দাদা বাংলাদেশে জেলে বন্দি আছেন। ভাবিনি দাদাকে আর কোনোদিন ফিরে পাব। দাদাকে ফিরিয়ে আনার জন্য অনেক জায়গায় আবেদন করা হয়েছিল। অবশেষে ইমিগ্রেশন থেকে ফোন করে জানানো হয় দাদা ফিরে আসবে। আমরা দাদাকে নিতে এসেছি। এই দেড় বছর ধরে আমাদের পরিবারে কোনো উৎসব বা অনুষ্ঠান কিছুই ছিল না। দাদাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর বাড়িতে উৎসব হবে। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়রা বাড়িতে এসেছেন। এখন আমরা দাদাকে নিয়ে বাড়ি ফিরছি।"
মেখলিগঞ্জের এসডিপিও আশীষ পি সুব্বা এই প্রসঙ্গে বলেন, "মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরির বাসিন্দা মহম্মদ ছদ্দিন পথ ভুলে বাংলাদেশে চলে যাওয়ায় দেড় বছর সেখানে বন্দি ছিলেন। গত সপ্তাহে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়ে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন দপ্তরে তাকে ফেরত পাঠানোর কথা জানানো হয়। অবশেষে বুধবার সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।"
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications