বুলবুলের তাণ্ডবে লণ্ডভণ্ড রাজ্যের একাধিক এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা মমতার
বুলবুলের তাণ্ডবে লণ্ডভণ্ড রাজ্যের একাধিক এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা মমতার
অন্যদিকে বুধবার উত্তর চব্বিশ পরগনার বুলবুল ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে তিনি বলেন, "শনিবার রাতে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ফলে ১৫ লক্ষ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ৫০,০০০ কোটি টাকার ফসল মাঠেই নষ্ট হয়েছে।" যদিও এদিন ক্ষতিগ্রস্ত দের পাশে থাকার আশ্বাস দিতে দেখা যায় তাকে তিনি।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে রাজ্য জুড়ে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রচুর পরিমাণ চাষের ধানও নষ্ট হয়েছে। রাজ্যের যে সব প্রান্তে বুলবুল তাণ্ডবলীলা চালায়নি, সেখানকার মানুষদের পক্ষে এই তাণ্ডব বোঝা একপ্রকার দুষ্কর। কৃষকদের যে কোনও রকম প্রয়োজনে রাজ্য সরকার সর্বদা সাহায্যের হাত বাড়াবে বলেও এদিন আশ্বাস দেন তিনি। এমনকি ক্ষতিগ্রস্ত চাষিদের অর্থনৈতিক সাহায্যের জন্য খুব শীঘ্রই 'স্পেশাল প্যাকেজের' কথাও ঘোষণা করা হবে বলে জানান তিনি।
ইতিমধ্যে বুলবুলের তাণ্ডবে রাজ্যের প্রায় ছয় লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে। পাঁচ লাখ বাড়ি ধূলিসাৎ হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা ব্যানার্জী বলেন, "আমাদের সরকার খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত বাড়ি গুলো পুনর্নির্মাণের ব্যবস্থা করে দেবে।" এ ছাড়াও বুলবুল ক্ষতিগ্রস্ত একলার স্কুল পড়ুয়াদের জন্যও রাজ্যের শিক্ষা দফতর থেকে বই এবং অন্যান্য পড়াশোনার সরঞ্জাম দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। অন্যদিকে বুলবুলের প্রকোপে মৃত ব্যক্তিদের পরিবার পিছু ২লাখ টাকার চেক দেওয়া হবে বলেও জানান তিনি।
-
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
এক লাফে ৬০ টাকা বৃদ্ধি! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাড়ল রান্নার গ্যাসের দাম -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট' -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
ইরানের সঙ্গে কোনও চুক্তি নয়, চাই নিঃশর্ত আত্মসমর্পণ, মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেই ট্রাম্পের কড়া হুঁশিয়ারি -
ভোটার তালিকা সংশোধনে ধীর গতি, ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র সাড়ে ৭ লক্ষ! আরও বিচারক আসছেন রাজ্যে












Click it and Unblock the Notifications