কাল প্রতিবাদ মিছিলে হাঁটবেন মমতা, তীব্র সমালোচনায় শমীক
আইপ্যাক অফিসে ইডি অভিযানকে ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কাল প্রতিবাদ মিছিলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় অবধি প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। এদিকে, বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করলেন রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীক বলেন, একজন মুখ্যমন্ত্রী হিসেবে সংবিধানের শপথ নেওয়ার পরেও সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা সম্পূর্ণ আইনবিরোধী, অনৈতিক এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভয়ঙ্কর নজির। মুখ্যমন্ত্রীর আইপ্যাকের অফিস থেকে গুরুত্বপূর্ণ ফাইল ও হার্ডডিস্ক নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।
কয়লা কেলেঙ্কারি ও হাওয়ালা সংক্রান্ত তদন্তে তৃণমূলের একাধিক নেতা ও পুরো ব্যবস্থাই জড়িত রয়েছে বলেও দাবি শমীকের। তিনি বলেন, অবৈধ খনন, সরকারি চাকরি বণ্টন থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরে তৃণমূল কংগ্রেস ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তদন্ত প্রক্রিয়াকে আড়াল করতে মুখ্যমন্ত্রী অযৌক্তিকভাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আক্রমণ করেছেন, যা নজিরবিহীন। আদালতের নির্দেশে চলা তদন্তে হস্তক্ষেপ করা একদিকে আদালত অবমাননা, অন্যদিকে কর্তব্যরত আধিকারিকদের উপর আক্রমণ এবং প্রমাণ লোপের শামিল বলে তিনি মন্তব্য করেন। অতীতেও রাজীব কুমার ও ফিরহাদ হাকিম সংক্রান্ত ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আজকের ঘটনা সেই ধারাবাহিকতারই চরম উদাহরণ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীক স্পষ্ট করেন, ইডি বা সিবিআই কেন তদন্ত করছে তা সংশ্লিষ্ট সংস্থার বিষয়, বিজেপি তাদের মুখপাত্র নয়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে অধিকাংশ তদন্তই মহামান্য আদালতের নির্দেশে চলছে এবং প্রতিটি তদন্ত আটকাতে রাজ্য সরকার সাধারণ মানুষের করের টাকা খরচ করে বারবার সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পরাজিত হয়েছে।
শমীক ভট্টাচার্য আরও জানান, ভবিষ্যতে রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর একটি শ্বেতপত্র প্রকাশ করে জানানো হবে গত ১৪ বছরে দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে কত হাজার কোটি টাকা নামী আইনজীবীদের ফি হিসেবে ব্যয় করা হয়েছে। তিনি একে সাধারণ ও প্রান্তিক মানুষের করের টাকার অপরাধমূলক অপব্যবহার বলে আখ্যা দেন।
শমীক আরও বলেন, ফৌজদারি তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এই ধরনের অনধিকার হস্তক্ষেপ কোনও সুস্থ সমাজ মেনে নিতে পারে না। মুখ্যমন্ত্রীর সাংবিধানিক পদমর্যাদা থাকা সত্ত্বেও তাঁর এই আচরণে পশ্চিমবঙ্গের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করবেন এবং আগামী নির্বাচনে তার প্রতিফলন ঘটাবেন।
-
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা










Click it and Unblock the Notifications