জমা জলে মৃত্যুর ঘটনায় বিরোধীদের কটাক্ষের পাল্টা মমতা, দায় চাপালেন কেন্দ্রের ঘাড়ে
প্রবল বর্ষণে জলজমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় প্রাণ হারিয়েছেন দশজন।গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।এই ভয়াবহ পরিস্থিতিকে হাতিয়ার করে বিরোধীরা আক্রমণ শুরু করতেই পাল্টা জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট ঘোষণা" আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। মৃত্যু দুর্ভাগ্যজনক। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, তারা আয়নার ষামনে নিজের মুখ দেখুক।"
চতুর্থীর দিনও একাধিক পুজো উদ্বোধনে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই নাম না করে দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। অভিযোগ, ডিভিসি, ফরাক্কা ও মাইথন ড্রেজিং না করার ফলেই বাংলাকে বারবার প্লাবনের মুখে পড়তে হচ্ছে। মমতার সাফ কথা "এত বৃষ্টি আগে হয়নি। তার উপর ওদের জল ছাড়ায় আমরা ডুবি। বারবার বলছি, তবু কোনও পদক্ষেপ নেয় না।"

তবে সমালোচনার মাঝেও প্রশাসনিক পদক্ষেপের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, "গঙ্গা খাল ও পুকুরে জল ভর্তি থাকা সত্ত্বেও মাত্র ছয়ঘণ্টার মধ্যে বেশিরভাগ জায়গা থেকে জল নামানো সম্ভব হয়েছে।"
বিরোধীদের দিকে তোপ দেগে তিনি প্রশ্ন তোলেন আদালতে মামলা করার সময় কেন কেন্দ্রের কাছে ড্রেজিংয়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়নি? পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে বলেন, "লন্ডনে জল ১০ দিন, দিল্লি মহারাষ্ট্রে ৫ থেকে ৬ দিন থাকে। আমরা দ্রুত জল নামাই। সাড়ে পাঁচ লাখ পুকুর, ৫০০ চেকড্যাম তৈরি হয়েছে বলেই তা সম্ভব।"
শেষে হুঁশিয়ারি শোনান মমতা বন্দ্যোপাধ্যায় "যদি মানুষের আশীর্বাদে আবার ফিরে আসি, তখন দেখিয়ে দেব কীভাবে সমাধান করতে হয়।"
জলবন্দি কলকাতা ঘিরে বিরোধীদের অভিযোগ আর মুখ্যমন্ত্রীর পাল্টা তোপ নিয়ে পুজোর মরশুমে উত্তপ্ত রাজ্য রাজনীতি।
-
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির












Click it and Unblock the Notifications