'নেতাজিই নাম রেখেছিলেন শহিদ-স্বরাজ দ্বীপ', আন্দামানে ২১ দ্বীপের নাম করণ নিয়ে পাল্টা মোদীকে তোপ মমতার
রেডরোডে নেতাজী জয়ন্তির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, 'যাঁরা দেশের নেতা হন, কারোর কাছে সার্টিফিকেট নিতে হয় না।
নেতাজির জন্মজয়ন্তীতে আন্দামানে ২১টি দ্বীপের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেডরোডে নেতাজী জয়ন্তির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, 'যাঁরা দেশের নেতা হন, কারোর কাছে সার্টিফিকেট নিতে হয় না। আজকে কেউ নাম কামানোর জন্য বলতেই পারেন আমরা করলাম শহিদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। কিন্তু আদৌ কিন্তু তা নয়। নেতাজি নিজেই সেই দ্বীপের নামকরণ করে গিয়েছিলেন।'

২১টি দ্বিপের নামকরণ
নেতাজি জন্মজয়ন্তি উপলক্ষ্যে আন্দগামানের ২১টি দ্বীেপর নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি জয়ন্তীকে পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই পরাক্রম দিবসেই নেতাজির স্মরণে ২১টি দ্বীপের নামকরণ করেছেন তিনি। সেই সঙ্গে একটি নেতাজির মূর্তিও উদ্বোধন করেছেন তিনি। শহিদ দ্বীপ , স্বরাজ দ্বীপ ছাড়াও আন্দামান-নিকোবরের বৃহত্তম অনামী দ্বীপের নামকরণ করা হয়েছে মেজর সোমনাথ শর্মার নামে।

মোদীকে নিশানা মমতার
নেতাজি জয়ন্তিতে শহিদ আন্দামানে ২১টি দ্বীপের নামকরণ করা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'যাঁরা দেশের নেতা হন, কারোর কাছে সার্টিফিকেট নিতে হয় না। আজকে কেউ নাম কামানোর জন্য বলতেই পারেন আমরা করলাম শহিদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। কিন্তু আদৌ কিন্তু তা নয়। নেতাজি সুভাষ চন্দ্র যখন আন্দামান জেলে গিয়েছিলেন সেলুলয়েড জেল পরির্দশনে সেই সময়ে তিনি নাম বদল করে এসেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু স্বাধীনতার কথা বলেননি। কীভাবে স্বাধীনতা দেশের জন্য নিয়ে আনতে হবে, সেই কথাও বলেছিলেন। প্ল্যানিং কমিশনটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির তৈরি সেই কমিশনটাই তুলে দিয়েছে এখন।'

ইতিহাস বদল করা হচ্ছে
এদিন মমতা বন্দ্যোপাদ্যায় অভিযোগ করেছেন মোদী সরকার দেশর ইতিহাস বদলে দিচ্ছে। তিনি অভিযোগ করেছেন, 'শুধু ২৬শে জানুয়ারি পতাকা তুলে মনে করলেই হবে না। স্বাধীন ভারতের ইতিহাসকে বিকৃত না করে, আসল ইতিহাসটা জানানো উচিত। যদি মানুষ এইটুকু বলার সুযোগ না পান তাহলে কি করে হবে? আজকের দিনে দেশ বড়ো অসহায়। বাংলাকে বাঁচিয়ে রেখেছি। ৩৬৫ দিন বাংলাকে কিছু না কিছু ফেস করতে হয়। আমরা লড়াই করে এসেছি। আমরা লড়তে পারি। অনেকে এজেন্সি এর ভয়ে পালিয়ে যায়। আমরা পালাই না। যত পারো এজেন্সি লাগাও। কিন্তু দেশ টাকে বিক্রি করে দিও না।'

মোদীই যোগ্য সম্মান দিয়েছেন
এদিকে আবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, এর আগে কোনও সরকার নেতাজিকে যোগ্য সম্মান দেননি। সকলে কেবল রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই কেবল যোগ্য সম্মান দিয়েছেন। নেতাজির মূর্তি বসানো থেকে শুরু করে আন্দামানের ২১টি দ্বীপের নতুন নামকরণ করা তিনিই করেছেন। তিনিই প্রকৃত সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications