ঘূর্ণিঝড় আম্ফানের মহাপ্রলয়ের বলি রাজ্যে ৭২, মোদীকে পরিস্থিতি পরিদর্শনের আহ্বান মমতার
আম্ফানের মহাপ্রলয়ের বলি রাজ্যে ৭২ , মোদীকে পরিস্থিতি পরিদর্শনের আহ্বান মমতার
ঘূর্ণিঝড় আম্ফানের মহাপ্রলয়ের বলি হলেন রাজ্যে ৭২ জন। প্রাথমিকভাবে ১২ জনের মৃত্যুর খবর বুধবার রাতে জানা গেলেও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন যে রাজ্যে আম্ফানের জেরে মৃত্যু হয়েছে ৭২ জনের। বাকি পরিস্থিতি নিয়েও একাধিক তথ্য দিয়েছেন তিনি।

কোথায় কত মৃত্যু?
এখনও পর্যন্ত যা খবর,তাতে কলকাতায় ১৫ জন, সুন্দরবনে ৪ জন, হুগলিতর চন্দননগর কমিশনারেটে ২ জন, উত্তর ২৪ পরগনায় ১৭ জনের মৃত্যুর খবর এসেছে। বাড়ি ধ্বসে ও গাছ পড়ে , বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে মোট ৭২ জনের মৃত্যু হয়েছে আম্ফানের দাপটে। কলকাতা বাদে রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে।

আর্থিক সাহায্য
আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মৃতদের পরিবারকে মাথা পিছু ২.৫ লাখ টাকা করে সাহায্য করবে রাজ্য সরকার।

কেন্দ্রের সাহায্য ও প্রধানমন্ত্রীকে বার্তা
মমতা বলেন তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন। পাশাপাশি, তাঁর আহ্বান প্রধানমন্ত্রী মোদী যেন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। মমতা বলেন,' স্বরাষ্ট্রমন্ত্রী আমায় ফোন করেছিলেন।জানতে চেয়েছেন পরিস্থিতি সম্পর্কে।' পাশাপাশি মমতা এদিন আম্ফান পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের সাহায্য় দাবি করেন।

২০০ কোটি টাকার তহবিলের থেকেও বেশি খরচ
মমতা এদিন সাফ বার্তায় জানান, করোনার জন্য যে ২০০ কোটি টাকার তহবিল তিনি গঠন করেছিলেন, তার থেকেও বেশি খরচ হচ্ছে আম্ফানের জেরে। অকারণে টাকা যেন খরচ না হয়,সেদিকে মন্ত্রী ও আমলাদের নজর দেওয়ার সাফ বার্তা দেন মুখ্যমন্ত্রী।

৭ দিনের মধ্যে রিপোর্ট
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান ১০০ দিনের কাজকে ঝড়ে মেরামতির কাজের সঙ্গে যুক্ত করে এগিয়ে যেতে হবে। বেশ কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়ে যেতে হবে। অন্যদিকে, ৭ দিনের মধ্যে তিনি রিপোর্ট চান পুরো পরিস্থিতির বলে জানা মমতা।












Click it and Unblock the Notifications