দুয়ারে ত্রাণের বিজ্ঞপ্তি জারি, কোন ক্ষতিতে কত টাকা সাহায্য বরাদ্দ ঘোষণা রাজ্য সরকারের

দুয়ারে ত্রাণের বিজ্ঞপ্তি জারি, কোন ক্ষতিতে কত টাকা সাহায্য বরাদ্দ ঘোষণা রাজ্য সরকারের

ত্রাণ দুর্নীতি রুখতে দুয়ারে ত্রাণ কর্মসূচি শুরু করতে চলেছে রাজ্য সরকার। গতকাল ঘোষণার পর আজই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সেখানে বেঁধে দেওয়া হয়েছে কোন খাতে কত টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার তার হিসেব জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক ত্রাণে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

দুয়ারে ত্রাণ কর্মসূচি

দুয়ারে ত্রাণ কর্মসূচি

দুয়ারে সরকারের মতো এবার দুয়ারে ত্রাণ কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত কইয়াস গ্রতিগ্রস্ত এলাকায় গ্রামে গ্রামে ব্লকে ব্লকে দুয়ারে ত্রাণ কর্মসূচি করবে রাজ্য সরকার। সেখানে জমা দিতে ক্ষয়ক্ষতির হিসেব। ১৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত আবেদনের সত্যতা খতিয়ে দেখে সরা সরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। ১ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে হাতে টাকা পেয়ে যাবেন ক্ষতিগ্রস্তরা।

দুয়ারে ত্রাণের বিজ্ঞপ্তি জারি

দুয়ারে ত্রাণের বিজ্ঞপ্তি জারি

গতকালের ঘোষণার পর আজ নবান্নের তরফ থেকে দুয়ারে ত্রাণ কর্মসূচির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে পরিষ্কার করে দেওয়া কোন ক্ষতির ক্ষেত্রে কত টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। হিঙ্গলগঞ্জে ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রাথমিক ভাবে ত্রাণের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই ত্রাণ বণ্টনে কোনও রকম বঞ্চনা বরদাস্ত করা হবে না।

কোন খাতে কত আর্থিক সাহায্য

কোন খাতে কত আর্থিক সাহায্য

দুয়ারে ত্রাণ কর্মসূচি ঘোষণার পরেই কোন খাতে কত আর্থিক সাহায্য দেওয়া হবে তার হিসেব বেঁধে দেওয়া হয়েছে।
তাতে বলা হয়েছে। কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতে ১ হাজার থেকে আড়াই হাজার আর্থিক সাহায্য দেবে কৃষি দফতর।
বাড়িঘর েবশি ক্ষতিগ্রস্ত হলে ২০ হাজার টাকা এবং আংশিক ক্ষতি হলে ৫ হাজার টাকা দেওয়া হবে। টাকা দেবে বিপর্যয় মোকাবিলা দফতর। অন্যদিকে গৃহপালিত পশু ক্ষতি হলে টাকা দেবে প্রাণিসম্পদ উন্নয়ন দফতর।
মহিষ-গরুর ক্ষেত্রে ৩০ হাজার টাকা। ছাগল ভেড়া মারা গেলে ২০ হাজার টাকা। নৌকা ভেঙে গেলে ৫ হাজার টাকা। নৌকা সামান্য ক্ষতিগ্রস্ত হলে ৫০০ টাকা। জাল কেনার জন্য ২ হাজার । তাঁতিদের জন্য ও আর্থিক সাহায্য করা হবে ৫ হাজার টাকা পর্যন্ত। ক্ষতিগ্রস্ত চাষিদের ৫ হাজার টাকা পর্যন্ত সাহায্য

ত্রাণ নিয়ে বঞ্চনা বরদাস্ত নয়

ত্রাণ নিয়ে বঞ্চনা বরদাস্ত নয়

হিঙ্গলগঞ্জের প্রশাসনিক বৈঠকে ত্রাণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন। ত্রাণ নিয়ে কোনও রকম দুর্নীতি যেন না হয় প্রশাসনিক আধিকারীকদের কড়া বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন আম্ফানের ত্রাণ বণ্টনের কথা। কাজেই এবার বাড়তি সতর্ক মমতা সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+